এক্সপ্লোর

Hormuz Strait: হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কার 'এসকর্ট' করছে মার্কিন নৌবাহিনী? পোস্ট করেও মুছল আমেরিকা, ইরানের কাছে হাসির খোরাক

Iran Israel US War: হোয়াইট হাউসের তরফে জানানো হয়, একজন ইন্টার্ন ভুল ক্যাপশন সহযোগে ওই পোস্ট করে ফেলেছিলেন। দ্রুত তা সরিয়ে দেওয়া হয়েছে।

Hormuz Strait: হরমুজ প্রণালী নিয়ে সমস্যার জট কাটেনি এখনও। এর মাঝেই নতুন জটিলতা তৈরি হয়েছে বিশ্বের বাজারে তেল রপ্তানীর এই জলপথ নিয়ে। আমেরিকার তরফে একটি দাবি ঘিরেই তৈরি হয়েছে দ্বন্দ্ব। আমেরিকার দাবিকে নস্যাৎ করেছে ইরান। আমেরিকাও জানিয়েছে, তাদের তরফে 'ভুল' হয়েছে। কিন্তু এইসবের মধ্যে আক্ষরিক অর্থে সোশ্যাল মিডিয়ায় 'হাসির পাত্র' হয়ে গিয়েছে আমেরিকা। 

কী ঘটেছে 

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে আমেরিকা, ইজরায়েল এবং ইউরোপ ও তাদের বন্ধুদেশের জন্য বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। মার্কিন প্রেসিডেন্ট এর আগে দাবি করেছিলেন যে, হরমুজ প্রণালীতে আটকে থাকা তৈলবাহী জাহাজগুলিকে 'এসকর্ট' করবে আমেরিকা। এবার সেই প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ফেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট। সেখানে দাবি করা হয়েছিল, মার্কিন নৌবাহিনী তেলের ট্যাঙ্কারগুলিকে হরমুজ প্রণালীতে 'এসকর্ট' করছে। খুবই অল্প সময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ছিল ওই পোস্ট। তারপরেই আমেরিকার তরফে ওই সোশ্যাল মিডিয়া পোস্ট সরিয়ে দেওয়া হয়। তবে ততক্ষণে ছড়িয়ে গিয়েছে ওই পোস্ট। সাফাই হিসেবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, একজন ইন্টার্ন ভুল ক্যাপশন সহযোগে ওই পোস্ট করে ফেলেছিলেন। দ্রুত তা সরিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে জানা গিয়েছে এই খবর। 

মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট এক্স মাধ্যমে পোস্টে লিখেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই বিশ্বের বাজারে জ্বালানির স্থিতিশীলতা বজায় রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পাশাপাশি হোয়াইট আরও লেখেন, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন নৌবাহিনী সফলভাবে একটি তেলের ট্যাঙ্কারকে হরমুজ প্রণালীতে 'এসকর্ট' করছে। পরমুহূর্তেই এই পোস্ট সরিয়ে দেওয়া হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এই সময়ে মার্কিন নৌবাহিনী কোনও তেলের ট্যাঙ্কার কিংবা জাহাজকে 'এসকর্ট' করছে না। অন্যদিকে, ইরানের রেভোলিউশনারি গার্ডের তরফে জানানো হয়েছে মার্কিন নৌসেনা যেন হরমুজ প্রণালীতে প্রবেশের 'সাহস' দেখায়নি। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটের বক্তব্যকেও সর্বৈব মিথ্যা বলেই দাবি করেছে ইরান। 

ইরান ও ইজরায়েল-আমেরিকার যুদ্ধের ১২ দিনেও চলছে লাগাতার হামলা। ট্রাম্পের হরমুজ-হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে, হরমুজ প্রণালীর কাছে, ইরানের নৌবাহিনী লক্ষ্য করে জোর হামলা চালাল আমেরিকা। অন্ততপক্ষে ১৬টি ইরানি যুদ্ধজাহাজ ও সাবমেরিন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। 

সেরা শিরোনাম

Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget