এক্সপ্লোর

US Pakistan Relation : পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ জানায়নি আমেরিকা, এবার এল নতুন খবর

Donald Trump : বলা হয়েছিল, ১৪ জুন ওয়াশিংটনের সামরিক কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান (Pakistan Army Chief) আসিম মুনিরকে। যদিও এবার সেই খবর অস্বীকার করল আমেরিকা।  

 

Donald Trump : ভারত-পাকিস্তান যুদ্ধের (India Pakistan Conflict) পর থেকেই বদলে যাচ্ছিল আমেরিকার সঙ্গে নয়াদিল্লির (India US Relation) কূটনৈতিক সমীকরণ। 'বন্ধু ট্রাম্প' (Donald Trump) অনেকাংশেই ভারতের জন্য শ্ত্রুর ভূমিকায় ধরা দিচ্ছিলেন। আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বড় ধাক্কা দিয়েছিল সাম্প্রতিক একটি খবর। যেখানে বলা হয়েছিল, ১৪ জুন ওয়াশিংটনের সামরিক কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান (Pakistan Army Chief) আসিম মুনিরকে। যদিও এবার সেই খবর অস্বীকার করল আমেরিকা।  

মুনিরকে আমন্ত্রণ নিয়ে কী বলেছে আমেরিকা
হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানের সামরিক প্রধান অসীম মুনিরকে শনিবার ওয়াশিংটন সামরিক কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়নি। এই খবরের কোনও ভিত্তি নেই। কোনও বিদেশি সামরিক নেতাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

কেন আমেরিকার এই প্রদর্শনীর এত গুরুত্ব
শনিবারের কুচকাওয়াজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক প্রদর্শনীগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসাবে ব্যবহার করা হয় এই প্রদর্শনীকে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে মার্কিন সামরিক শক্তি দেখানোর ভাল সুযোগ ছিল এই প্রদর্শনী। এতে মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী ভাবমূর্তি আরও প্রতিফলিত হত।

কী কারণে এই কুচকাওয়াজ
মার্কিন সেনা বাহিনীর ইতিহাস বলছে, স্বাধীনতা অর্জনের এক বছর আগে ১৪ জুন, ১৭৭৫ সালে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন সেনাবাহিনীর আনুষ্ঠানিক প্রতিষ্ঠার স্মরণে এই কুচকাওয়াজ হয়। কাকতালীয়ভাবে ওই তারিখেই ট্রাম্পের ৭৯তম জন্মদিন ছিল।

শেষবার কবে এই ধরনের প্রদর্শনী
শেষবার ওয়াশিংটন সামরিক এই ধরনের প্রদর্শনী দেখেছিল ১৯৯১ সালে । সেই সময় কুয়েতকে মুক্ত করার জন্য প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাককে পরাজিত করে আমেরিকা। এরপরই জাতীয় বিজয় উদযাপন অনুষ্ঠিত হয়েছিল, যা অপারেশন ডেজার্ট স্টর্ম নামেও পরিচিত।

আগে কী খবর এসেছিল পাক সেনাপ্রধানকে নিয়ে
ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানি দূতাবাসের সূত্র অনুসারে, মুনির ১২ জুন আমেরিকার কুচকাওয়াজে আমন্ত্রণ গ্রহণ করে পৌঁছাবেন বলে খবর প্রকাশিত হয়েছিল। পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পরে ভারত যখন গোটা বিশ্বে সন্ত্রাসে পাক মদতের কথা তুলে ধরছে, তখন এই খবর দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। যা নিয়ে মোদি সরকারকে একহাত নিয়েছিল কংগ্রেস। পাক সেনাপ্রধানকে আমেরিকার সামরিক কুজকাওয়াজে আমন্ত্রণ ভারতের কূটনীতির জন্য বড় ধাক্কা বলেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। যদিও আমেরিকার তরফে আমন্ত্রণের কথা অস্বীকার করায় এখন অনেকটাই স্বস্তিতে থাকবে নয়াদিল্লি।

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget