এক্সপ্লোর

ভারতে ব্যবহার বাড়লেও করোনার ওষুধ হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন পরীক্ষা সাময়িক বন্ধ রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হু সম্ভবত আগামী ২-১ সপ্তাহের মধ্যেই হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে।

নয়াদিল্লি: ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের করোনা প্রতিরোধে ব্যবহার আপাতত বন্ধ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। হু ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেয়েসাস এ কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের তাবড় নেতারা করোনা প্রতিরোধে  হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পক্ষে সওয়াল করে চলেছেন। কিন্তু টেড্রস বলেছেন, হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এক্সিকিউটিভ গ্রুপ। এই ওষুধের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি ডেটা সেফটি মনিটরিং বোর্ড খতিয়ে দেখছে। তবে অন্যান্য ওষুধের পরীক্ষানিরীক্ষা যেমন চলছে, তেমনই চলবে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনা যাতে না হয় তা নিশ্চিত করতে এই ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছে তারা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর একটি সংশোধিত নির্দেশিকা জারি করেছে, তাকে যে সব স্বাস্থ্যকর্মীর মধ্যে এখনও করোনার লক্ষণ ফুটে ওঠেনি, তাঁদের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুরোধ করা হয়েছে। কিন্তু নিরাপত্তার কারণে করোনা চিকিৎসায় এই ওষুধের ব্যবহার আপাতত বন্ধ রাখার পক্ষপাতী হু। তাদের এই সিদ্ধান্তের কারণ সম্ভবত নতুন একটি গবেষণা থেকে উঠে আসা সিদ্ধান্ত, যাতে বলা হয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করলে হৃদরোগের আশঙ্কা বাড়ে, মৃত্যু পর্যন্ত বিচিত্র নয়। হু-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, এই ওষুধের নিরাপত্তা ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আরও প্রমাণ জোগাড় করা জরুরি। যদি এটা নিরাপদ হয়, রোগ সারাতে সক্ষম হয়, মৃত্যুহার কমায়, হাসপাতাল থেকে তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে, তবে ব্যবহারে আপত্তি নেই। আবার বিজ্ঞানী মনদীপ আর মেহরা দাবি করেছেন, হাইড্রক্সিক্লোরোকুইনই হোক বা ক্লোরোকুইন- ম্যালেরিয়া প্রতিরোধী এই সব ওষুধ করোনা রোগীদের কোনও উপকারেই আসে না। হু সম্ভবত আগামী ২-১ সপ্তাহের মধ্যেই হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের, শুরু হল মাইকিং
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের, শুরু হল মাইকিং
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget