এক্সপ্লোর

কেন গণেশ মূর্তিও চিন থেকে আমদানি করতে হয়! আত্মনির্ভর ভারত অভিযান’ কর্মসূচির প্রচারে বিস্ময় নির্মলার

কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত অভিযান’ উদ্যোগ সম্পর্কে ভাষণে নির্মলা বলেন, উত্পাদন বাড়লে, কাজের সুযোগ সৃষ্টি হলে আমদানি করায় অন্যায় কিছু নেই, অবশ্যই তা করা উচিত। কিন্তু যে আমদানিতে কর্মসংস্থানের মতো সুফল মেলে না, বৃদ্ধি চাঙ্গা হয় না, তা আত্মনির্ভর হতে সাহায্য করে না, তাতে ভারতীয় অর্থনীতিরও লাভ হয় না।

নয়াদিল্লি: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেল সহ ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ‘বয়কট চিন’-এর ডাক দিয়েছে দেশের বেশ কিছু মহল। ভারতের বাজারে চিনে তৈরি পণ্য বর্জনের দাবিতে প্রচার চলছে। এই আবহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য, বৃদ্ধি চাঙ্গা করতে বিদেশ থেকে পণ্য আমদানি অন্যায় নয়, কিন্তু তা বলে গণেশমূর্তিও কেন চিন থেকে কিনতে হবে! বিজেপির তামিলনাড়ু শাখা কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল লিঙ্কের মাধ্যমে দেওয়া ভাষণে তিনি দেশে পাওয়া যায় না, কিন্তু শিল্পের জন্য দরকারি, এমন কাঁচামাল আমদানি করা ভুল নয় বলে অভিমত জানান। কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত অভিযান’ উদ্যোগ সম্পর্কে ভাষণে নির্মলা বলেন, উত্পাদন বাড়লে, কাজের সুযোগ সৃষ্টি হলে আমদানি করায় অন্যায় কিছু নেই, অবশ্যই তা করা উচিত। কিন্তু যে আমদানিতে কর্মসংস্থানের মতো সুফল মেলে না, বৃদ্ধি চাঙ্গা হয় না, তা আত্মনির্ভর হতে সাহায্য করে না, তাতে ভারতীয় অর্থনীতিরও লাভ হয় না। তিনি বলেন, প্রতি বছর গণেশ চতুর্থী উত্সবের সময় স্থানীয় মৃত্শিল্পীদের কাছ থেকে মাটির তৈরি গণেশ মূর্তি কেনার চলই ছিল, কিন্তু আজকাল গণেশ মূর্তিও চিন থেকে আমদানি করতে হয়, কেন এমন পরিস্থিতি হল, মাটির গণেশ মূর্তিও তৈরি করতে পারি না আমরা? সাবান-বাক্স, প্লাস্টিকের জিনিসপত্র বা পুজোআচ্চায় লাগা ধূপকাঠির মতো প্রতিদিনের ঘরোয়া সামগ্রী যখন দেশেই ভারতীয় সংস্থা, ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলি বানায়, তখন সেগুলি বিদেশ থেকে আমদানি করলে আত্মনির্ভর হয়ে ওঠায় কীভাবে সুবিধা হয়, বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, স্থানীয় ভাবে তৈরি হয়, পাওয়া যায়, এমন সামগ্রী আমদানি করার পরিস্থিতি বদলাতে হবে, আত্মনির্ভর অভিযানের পিছনে স্বনির্ভর হয়ে ওঠাই মূল ভাবনা। দীর্ঘকাল ভারতে স্বনির্ভরতার চর্চা ছিল, কিন্তু ধীরে ধীরে ছবিটা বদলে যায়। এখন আত্মনির্ভর ভারত অভিযান চলছে স্থানীয় স্তরে নির্মাণের জন্য। তবে আত্মনির্ভর ভারত অভিযানের অর্থ একেবারেই আমদানি চলবে না, এমনটা নয়। তামিলে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মোদি আয়া’ সম্বোধন করে কেন্দ্রে তাঁর সরকারের ক্ষমতা ফেরার পর গত এক বছরের ‘সাফল্যে’র তালিকাও দেন নির্মলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget