এক্সপ্লোর

Mamata Banerjee On Tab Scam : ট্যাবের টাকা যারা পাননি, ভবিষ্যতে পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সকলের প্রশ্ন, যাদের ট্যাবের টাকা গায়েব হয়েছে, যারা ট্যাবের টাকা পাননি, তারা কি আর টাকা পাবে ?

কোথাও একজন পডুয়ার প্রাপ্য টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। আবার কখনও এরাজ্যের সরকারি প্রকল্পের টাকা, চলে গেছে ভিনরাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।  যে প্রকল্পের সূচনা হয়েছিল তরুণদের স্বপ্ন দেখাতে সেই প্রকল্প নিয়েই এখন রাজ্যজুড়ে ভুরি ভুরি অভিযোগ। শহর থেকে জেলায়, গায়েব হয়ে যাচ্ছে রাজ্য সরকারের পাঠানো ট্যাব কেনার টাকা। এই বিরাট কাণ্ডে একের পর এক গ্রেফতারি চলছে। পুলিশের জালে আটকা পড়েছে এক তৃণমূল নেতার ছেলেও। এই পরিস্থিতিতে ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ট্যাব কেলেঙ্কারির অপরাধীদের এ রাজ্যেই ধরপাকড় করা হয়েছে। এমন কেলেঙ্কারি তো অন্য রাজ্যেও হয়েছে। কিন্তু এ রাজ্যই শুধুমাত্র অভিযুক্তদের গ্রেফতার করতে পেরেছে। মুখ্যমন্ত্রী বলেন, 'ট্যাব নিয়ে SIT গঠন করা হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করেছে। তবে আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি'

২ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় বিমান ধরার আগে ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সকলের প্রশ্ন, যাদের ট্যাবের টাকা গায়েব হয়েছে, যারা ট্যাবের টাকা পাননি, তারা কি আর টাকা পাবে ? মুখ্যমন্ত্রী সেই প্রশ্নেরও উত্তর দিলেন । তিনি বললেন, 'আমরাই একমাত্র এই গ্রুপের ৬ জনকে ধরতে পেরেছি। আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং। রাফ অ্যান্ড টাফ। ৬ জনকে গ্রেফতার করেছি। বাকি যা করার ওরা করবে।' মুখ্যমন্ত্রী জানান, 'যারা ট্যাবের টাকা পায়নি, তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে' । 

অন্যদিকে , এদিনই ট্যাবের টাকা যারা চুরি করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেন তৃণমূলের এক সাংসদ। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, 'ট্যাব কেলেঙ্কারিতে যারা জড়িত, তাদের গুলি করে মারা উচিত। যারা সরকারের বদনাম করে, ছাত্রদের প্রতারিত করে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।  তৃণমূলের লোকেরা এই টাকা বিলি করে না। কেলেঙ্কারিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ নাকি অফিসাররা জড়িত? কারা এটা করল? তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া উচিত'

কলকাতাতেও একের পর এক ট্যাব-প্রতারণার অভিযোগ উঠছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা থানায় জমা পড়ছে নতুন অভিযোগ। উত্তর দিনাজপুর থেকে ধৃত ২ জনকে জেরা করে পুলিশের অনুমান, সাইবার প্রতারণার জাল ছড়িয়ে আছে গোটা রাজ্যেই। ভাড়ার অ্যাকাউন্টে জমা পড়েছে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা। অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট করাতে চলেছে কলকাতা পুলিশ। প্রতারণা চক্রের হদিশ পেতে তৈরি করা হয়েছে সিট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget