এক্সপ্লোর

শি-র সামনে আকসাই চিন ফেরানোর দাবি তুলবেন মোদি? আমরাও চিনের ঘটনাবলী নজরে রাখছি, কেন বলল না ভারত! ট্যুইট কংগ্রেস নেতার

গতকালই পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দেন, চিনের কাশ্মীরের পরিস্থিতির দিকে খেয়াল আছে। চিনা সরকার নিয়ন্ত্রিত চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক তাঁকে উদ্ধৃত করে আরও বলে, পাকিস্তানের ন্যয্য স্বার্থরক্ষার প্রশ্নে চিন তার পাশে রয়েছে।

নয়াদিল্লি: কাশ্মীরের ওপর নজর রাখছেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্তব্যের পর ভারতের প্রতিক্রিয়া তেমন কড়া হয়নি বলে অনুযোগ করে কংগ্রেস বলল, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের বিদেশমন্ত্রক তাঁকে সোজাসুজি বলতে পারল না, তারাও চিনের ভিতরকার সাম্প্রতিক ঘটনাবলীর ওপর নজর রাখছে! কংগ্রেস নেতা তথা আনন্দপুর সাহিবের এমপি মনীশ তেওয়ারি ট্যুইট করেছেন, শি জিনপিং বলেছেন, কাশ্মীরের ওপর তাঁর নজর রয়েছে। কিন্তু কেন ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর বা বিদেশমন্ত্রক বলল না, আমরাও হংকঙের গণতন্ত্রকামী প্রতিবাদ বিক্ষোভ লক্ষ্য করছি, যাকে দমনপীড়ন করা হচ্ছে, জিনজিয়াঙে মানবাধিকার লঙ্ঘনের ওপর নজর রাখছি, তিব্বতে লাগাতার অত্যাচার, নির্যাতন ঘটতে দেখছি, দক্ষিণ চিন সাগরেও আমাদের দৃষ্টি রয়েছে? তেওয়ারি আরেকটি ট্যুইটে কেন্দ্রের এনডিএ সরকারকে নিশানা করে বলেন, সবাই পাকিস্তানের কব্জা থেকে পাক অধিকৃত কাশ্মীর, গিলগিট-বালটিস্তান ফেরত্ নেওয়ার কথা বলছে, কিন্তু শাসক জোটের একজনেরও এটা বলার হিম্মত নেই যে, আমরা চিনের দখল থেকে আকসাই-চিন ছিনিয়ে নেব, যা ১৯৬৩ সালে ওদের হাতে বেআইনি ভাবে তুলে দিয়েছিল পাকিস্তান। দেশের প্রধানমন্ত্রী শি-র সামনে আকসাই চিন ফেরত দেওয়ার দাবি করবেন কি? গতকালই পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দেন, চিনের কাশ্মীরের পরিস্থিতির দিকে খেয়াল আছে। চিনা সরকার নিয়ন্ত্রিত চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক তাঁকে উদ্ধৃত করে আরও বলে, পাকিস্তানের ন্যয্য স্বার্থরক্ষার প্রশ্নে চিন তার পাশে রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষ শান্তিপূর্ণ আলোচনার রাস্তায় সমস্যা মিটিয়ে নেবে বলেও আশা করে চিন। শি-র পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনার কথা জানার পর গতকালই তীব্র প্রতিক্রিয়া দিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বলেন, শি ও খানের বৈঠক সংক্রান্ত খবর আমাদের নজরে এসেছে। খবরে কাশ্মীর নিয়ে আলোচনার কথাও আছে। ভারতের বরাবরের স্পষ্ট, ধারাবাহিক অবস্থান হল, জম্মু ও কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ। চিন এই অবস্থান ভাল করেই জানে। ভারতের ঘরোয়া ব্যাপারে অন্যদের মন্তব্য করার কথাই নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: 'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল বঙ্গ সন্তানের, কীভাবে প্রস্তুতি? জানালেন জয়দীপ
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল বঙ্গ সন্তানের, কীভাবে প্রস্তুতি? জানালেন জয়দীপ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget