এক্সপ্লোর

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ: হিংসায় প্ররোচনা দেওয়া লোকজনের সম্পত্তি বাজেয়াপ্ত, নিলাম করে ‘বদলা’ নেব, হুঁশিয়ারি আদিত্যনাথের

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভের নামে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বামেরা গোটা দেশে আগুন জ্বালিয়েছে বলে তোপ দেগে তিনি বলেন, গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।

লখনউ: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে লখনউ, সম্বল সহ উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গা। বাসে, গাড়িতে আগুন লাগানো হয়েছে। থানা জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যারা হিংসায় ইন্ধন দিয়েছে, তাদের সম্পত্তি নিলামে বেচে সরকারি সম্পত্তির লোকসান পুষিয়ে দেওয়া হবে। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, লখনউ, সম্বল হিংসায় অশান্ত হয়েছে। আমরা কঠোর হাতে এর মোকাবিলা করব। যারা সরকারি সম্পত্তি নষ্ট করায় যুক্ত, তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে লোকসান, ক্ষতিপূরণের জন্য। তাদের ছবি ভিডিওতে উঠেছে, সিসিটিভি ফুটেজও আছে। আমরা ওদের বিরুদ্ধে ‘বদলা’ নেব। নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভের নামে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বামেরা গোটা দেশে আগুন জ্বালিয়েছে বলে তোপ দেগে তিনি বলেন, গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। এদিন লখনউ, আলিগড়, সম্বল, মউ, আজমগড়ে তুমুল অশান্তি হয়। বিক্ষোভকারীর ইট-পাথর ছোড়ে, গাড়িতে আগুন লাগায়। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। একাধিক স্থানে দিনের বেশ কিছুটা সময় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। গোটা রাজ্যে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে ৮ নভেম্বর থেকে। বিনা অনুমতিতে কোনও জমায়েত, বিক্ষোভ প্রদর্শন চলবে না বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, বিক্ষোভের নামে হিংসা বরদাস্ত করা যায় না। আমি অফিসারদের সঙ্গে কথা বলেছি, সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তা সুনিশ্চিত করা হবে। হিংসায় যারা জড়িত, তাদের কঠোর হাতে মোকাবিলা করব। মানুষের কাছে ‘উপেক্ষিত’ বিরোধীরা সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে ভুল প্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। দাবি করেন, এই আইন কোনও ধর্ম বা সমাজের কোনও অংশের বিরুদ্ধে নয়। অন্য দেশ থেকে আসা উদ্বাস্তুদের নিরাপত্তা দিতে, সাহায্য করতেই এই আইন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
পাকিস্তানের ৩০ জঙ্গির 'খেল খতম' ! নিখুঁত অপারেশন ভারতীয় এজেন্টের, লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!
পাকিস্তানে ঢুকে ৩০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় এজেন্ট , লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget