এক্সপ্লোর

ডান হাত খুইয়ে জওয়ানের জীবন বাঁচিয়ে তাঁকেই বিয়ে, কেরলের স্থানীয় পুরভোটে সেই মেয়ে জ্য়োতি প্রার্থী বিজেপির

কেরলে তীব্র রাজনৈতিক বিবাদের কেন্দ্রবিন্দু পালাক্কাড়ের কোল্লানগোড়ে ব্লকের পালাথুল্লি ডিভিশনের বিজেপি প্রার্থী জ্যোতির দাবি, স্থানীয় মানুষজনের থেকে ভাল সাড়া পাচ্ছেন তিনি। আবেগাপ্লুত জ্য়োতির কথায়, আমার প্রতি ওঁদের স্নেহ, ভালবাসার ঢল দেখছি। ওঁরা আমায় ভোট দিন বা না দিন, সেটা গৌণ বিষয়।

তিরুঅনন্তপুরম: ২০১০ সালে এক বাসযাত্রায় নিজের ডান হাত খুইয়ে দুর্ঘটনা থেকে এক সিআইএসএফ জওয়ানের প্রাণ বাঁচিয়ে তাঁকে ভালবেসে ফেলেছিলেন, পরে তাঁকে বিয়েও করেন ছত্তিশগড়ের মেয়ে ৩০ বছরের জ্যোতি। সেই জ্যোতিকে অনুপ্রেরণা হিসাবে তুলে ধরে কেরলের স্থানীয় পুরভোটে প্রার্থী করেছে বিজেপি। ১০ ডিসেম্বর ভোট। ২০১০ এর ৩ জানুয়ারির সেই ঘটনা ঘুরিয়ে দিয়েছিল জ্যোতির জীবনের পথ। এখন মালয়ালমে চোস্ত জ্য়োতি জানিয়েছেন, কলেজ হস্টেল থেকে বাসে ফিরছিলেন তিনি। সামনের আসনে বসেছিলেন আধাসামরিক বাহিনীর জওয়ান বিকাশ, যিনি ভাইয়ের সঙ্গে দেখা করে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার ক্যাম্পে ফিরছিলেন। বাসের ঝাঁকুনিতে একসময় জানালার গরাদে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন বিকাশ। আচমকা জ্যোতির নজরে আসে, তাঁদের বাসের দিকে তীব্র গতিতে ছুটে আসছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি ট্রাক। সেটি ধাক্কা মারার আগে পিছনের সিট থেকে উঠে বিকাশের মাথাটা জানালার গরাদ থেকে সরিয়ে দেন জ্যোতি। কিন্তু তাঁর ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে দুজনের দুটো মন সেই ঘটনায় এক হয়ে যায়। ছত্তিশগড়ে বাড়ির লোকজনের কাছে এ ঘটনায় তিরস্কৃত হন জ্যোতি। মাঝপথে বন্ধ হয়ে যায় বিএসসি নার্সিং কোর্সের পড়াশোনাও। কিন্তু দমে না গিয়ে পরের বছর কেরল চলে যান, বিকাশকে বিয়ে করেন জ্যোতি। ছেলের জীবন বাঁচানো মেয়েকে সাদরে গৃহবধূর মর্যাদা দিয়ে গ্রহণ করে বিকাশের পরিবার। কেরলে তীব্র রাজনৈতিক বিবাদের কেন্দ্রবিন্দু পালাক্কাড়ের কোল্লানগোড়ে ব্লকের পালাথুল্লি ডিভিশনের বিজেপি প্রার্থী জ্যোতির দাবি, স্থানীয় মানুষজনের থেকে ভাল সাড়া পাচ্ছেন তিনি। আবেগাপ্লুত জ্য়োতির কথায়, আমার প্রতি ওঁদের স্নেহ, ভালবাসার ঢল দেখছি। ওঁরা আমায় ভোট দিন বা না দিন, সেটা গৌণ বিষয়। তাঁকে বিজেপির টিকিট দেবে, এটা অপ্রত্যাশিত ছিল বলে জানিয়ে জ্য়োতি বলেছেন, নরেন্দ্র মোদির রাজনীতি আমায় আকৃষ্ট করেছে। ওরা যখন প্রার্থী করতে চেয়ে আমার কাছে আসে, আমি সম্মতি দিই। স্বামী, শ্বশুরবাড়ির সবার পূর্ণ সমর্থন পাচ্ছি। জ্য়োতির কাহিনি খুবই অনুপ্রেরণাদায়ী, তাকে পালাক্কাড়ের ভোট রাজনীতিতে কাজে লাগিয়ে ভাল ফল করতে চাইছে বিজেপি। দলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের কথায়, দুর্ঘটনা থেকে এক জওয়ানের জীবন বাঁচাতে গিয়ে ডানহাত বাদ পড়েছে ওর। এখন ও কেরলের কন্যা। জেলার বিভিন্ন স্থানীয় ভোটে প্রায় ১৭০০ বিজেপি প্রার্থী জ্যোতিকে প্রার্থী হতে দেখে মানসিক ভাবে দারুণ চাঙ্গা হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget