এক্সপ্লোর

গোটা কেরলে কোভিড কোয়ারান্টিন সেন্টার পাহারা, লকডাউনের সুরক্ষাবিধি পালন, নজরদারিতে মহিলা পুলিশ অফিসারদের বাইক স্কোয়াড

বেহরা বলেছেন, দুঃসাহসিনী বাইক-আরোহীরা নারীশক্তি কাকে বলে, দেখিয়েছেন। কোয়ারান্টিনে থাকা লোকজনের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা, তাঁদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি বিধিভঙ্গকারীদেরও কঠোর হাতে সামলাচ্ছেন এঁরা।

তিরুঅনন্তপুরম: নানা ক্ষেত্রে দেশের সামনে নজির গড়া কেরলের নয়া অভিনব উদ্যোগ। রাজ্য়ে বিভিন্ন স্তরে অগ্রণী ভূমিকা মহিলাদের। এই ধারা বহাল রেখে ত্রিশূর জেলায় প্রাথমিক প্রয়াসে ভাল সাড়া পাওয়ার পর গোটা কেরলে শীঘ্রই কোভিড-১৯ সংক্রান্ত সুরক্ষাবিধি যথাযথ পালনের ওপর নজরদারি চালাতে কেবলমাত্র মহিলা পুলিশ অফিসারদের নিয়ে তৈরি বাইকবাহিনী নামাচ্ছে প্রশাসন। কেরল পুলিশের ডিরেক্টর জেনারেল লোকনাথ বেহরা রাজ্যে করোনাভাইরাস সংক্রমণ রোধে এই উদ্য়োগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। মহিলা পুলিশ অফিসাররা বাইকে চেপে কোয়ারান্টিন সেন্টার পাহারা দেবেন, লকডাউনের বিধিনিষেধ কার্যকর করবেন, সামাজিক দূরত্ববিধি ভঙ্গকারীদের সাজা দেবেন বলে পুলিশি আদেশে বলা হয়েছে। এই লক্ষ্যেই তৈরি হয়েছে শুধুমাত্র মহিলা পুলিশের বাইক বাহিনী। বেহরা বলেছেন, দুঃসাহসিনী বাইক-আরোহীরা নারীশক্তি কাকে বলে, দেখিয়েছেন। কোয়ারান্টিনে থাকা লোকজনের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা, তাঁদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি বিধিভঙ্গকারীদেরও কঠোর হাতে সামলাচ্ছেন এঁরা। মাত্র কয়েকদিনেই অসংখ্য মামলা রুজু হয়েছে। সাবধানতা, দয়া-মায়া, সহানুভূতির সঙ্গে কাঠিন্যের মিশেলে পরিস্থিতি মোকাবিলায় দক্ষ এই বাহিনী। সম্প্রতি ত্রিশূরের রাস্তায় দশটা বুলেটে সওয়ার মহিলা পুলিশ অফিসারদের পাহারা দিতে দেখা যায়। তারপরই বেহরা বিবৃতি দিয়ে গোটা পরিকল্পনাটি প্রকাশ করেন। ত্রিশূরে মহিলা পুলিশ অফিসারদের বাইকে চেপে কন্টেনমেন্ট জোনের সুরক্ষা সুনিশ্চিত করায় পাহারা দিতে পরীক্ষামূলক ভাবে নামানো হয়েছিল। এতে কোভিড-১৯ নিয়ন্ত্রণে ভাল ফল পাওয়া যায় বলে দাবি বেহরার। তিনি বলেন, এটা মাথায় রেখে সাফল্য়ের হার বিচার করেই ঠিক হয়, পুরো রাজ্য়েই মহিলা পুলিশের বাইক বাহিনী মোতায়েন হবে। ত্রিশূরের পুলিশ কমিশনার আর অদ্বিতীয়া বলেছেন, ওঁরা দারুণ কাজ করছেন। হোম কোয়ারান্টিনে থাকা লোকজনকে ঘনঘন গিয়ে দেখে আসছেন, ওঁদের অভাব-অভিযোগ শুনে সমাধান করছেন। খুব ভাল ফিডব্যাক এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget