এক্সপ্লোর

World War 2 Bomb: রেললাইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা, পর পর ট্রেন বাতিল, স্তব্ধ হয়ে গেল প্যারিস-সহ ইউরোপ

World War 2 Unexploded Bomb: শুক্রবার রাতে প্যারিসের উত্তরে Saint-Denis শহরতলিতে, Gare du Nord অভিমুখে এগনো রেললাইনে কাজ চলছিল।

নয়াদিল্লি: আট দশক আগে শেষ বিশ্বযুদ্ধ। ভয়াবহতা আজও রয়ে গিয়েছে। এবার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধারকে ঘিরে স্তব্ধ হয়ে গেল ফ্রান্স। দেশের ব্যস্ততম রেললাইনে মিলল আট দশক আগের এক বোমা, যা এতদিনেও ফাটেনি। আর তার জেরেই ট্রেন চলাচল বন্ধ রইল প্যারিস জুড়ে। বন্ধ রইল রাস্তাঘাটের যান চলাচলও। (World War 2 Bomb)

শুক্রবার রাতে প্যারিসের উত্তরে Saint-Denis শহরতলিতে, Gare du Nord অভিমুখে এগনো রেললাইনে কাজ চলছিল। ওই রেললাইনের বিস্তৃতি গোটা প্যারিস জুড়ে। ব্রিটেন-সহ গোটা ইউরোপও সংযুক্ত ওই রেলপথের মাধ্যমে। আর সেখানেই কাজ চলাকালীন আট দশক ধরে ঘুমিয়ে থাকা বোমার খোঁজ মেলে। আর তাতেই ট্রেন পরিষেবা বিঘ্নিত হল ইংলিশ চ্যানেল সংলগ্ন অঞ্চলে। (World War 2 Unexploded Bomb)

বোমাটি উদ্ধার হওয়ার পরই Saint-Denis এবং আশেপাশের সমস্ত স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। যেখানে বোমাটির হদিশ মেলে, সেই এলাকা ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তায়। সেখানে পৌঁছয় বম্ব স্কোয়াড। দীর্ঘ ক্ষণের চেষ্টায় বোমাটিকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়। বিষয়টি মোটেই তুচ্ছ নয় বলে মন্তব্য করেন ফ্রান্সের পরিবহণ মন্ত্রী Philippe Tabarot. প্রায় ৩০০ পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। 

জানা গিয়েছে, রেললাইনে কাজ চলাকালীন নলাকার বোমাটির সন্ধান মেলে। সেটি নলাকার, ওজনে বেশ ভারী, প্রায় ৪৫০ কেজি। ভোররাত ৩.৩০টে নাগাদ বোমাটি দেখতে পান রেলের কর্মীরা। ফ্রান্সের ন্যাশনাল রেলওয়ে কোম্পানি জানিয়েছে, রেলের শ্রমিকরা সেতু সংস্কার করছিলেন। সেই সময় মাটি সরানোর যন্ত্রটিতে বোমাটি আটকে যায়। মাটির প্রায় ৬.৫ ফুট গভীরে বোমাটি চাপা পড়ে ছিল। 

শ্রমিকরা একটি সেতু সংস্কার স্থানে ল্যান্ডস্কেপিং করছিলেন, যখন একটি মাটি সরানোর যন্ত্র বোমাটি আবিষ্কার করে, যা প্রায় সাড়ে ছয় ফুট মাটির নিচে চাপা পড়ে ছিল। বোমাটি প্রায় ৩ ফুট দীর্ঘ বলে জানা গিয়েছে। বোমাটির মধ্যে প্রায় ১৮০ কেজি বিস্ফোরক ঠাসা ছিল। বোমাটিকে নিষ্ক্রিয় করা না পর্যন্ত বিপদের ঝুঁকি ছিল। তাই ট্রেন চলাচল এবং সংলগ্ন এলাকার রাস্তায় যান চলাচলও বন্ধ রাখতে হয়।

কয়েক মিনিট বা ঘণ্টাখানেক নয়, বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বন্ধ রাখা হয় যান চলাচলও। প্যারিস থেকে লন্ডন, ব্রাসেলস, অ্যামস্টারডামগামী সমস্ত Eurostar ট্রেন বাতিল রাখা হয় দিনভর। Gare du Nord স্টেশনে দিনভর হতাশ চোখে বসে থাকতে দেখা যায় পর্যটকদের। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, Gare du Nord স্টেশন থেকে ইউরোপের সর্বত্র বছরে ২৩ কোটির বেশি মানুষ যাতায়াত করেন। 

ইংলিশ চ্যানেলের বিভিন্ন স্টেশনেও একই পরিস্থিতি চোখে পড়ে। St. Pancras International Station-এ ব্যারিকেড বসানো হয়। ফলে স্টেশনেও ঢুকতে পারেননি যাত্রীরা। কান্নাকাটিও করতে দেখা যায় অনেককে। Eurostar জানিয়েছে, শনিবার থেকে স্বাভাবিক পরিষেবা মিলবে। যাঁদের ট্রেন বাতিল হয়েছে, তাঁরা বিনামূল্যে টিকিট পেতে পারেন, আবার টাকাও ফেরত পেতে পারেন। 

বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধার যদিও ইউরোপে নতুন কিছু নয়। এ বছর ফেব্রুয়ারি মাসেই উত্তর ইংল্যান্ডের একটি শিশুদ্য়ানে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে ১৭৫টি প্র্যাকটিস বোমা উদ্ধার হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাদের প্রশিক্ষণে ব্যবহার হতো। ২০১৮ সালে বার্লিন থেকে হাজার হাজার মানুষকে সরাতে হয়। কারণ সেখানে ৫০০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার হয়। 

সেরা শিরোনাম

এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget