এক্সপ্লোর

পাকিস্তানের তিন শহরে বিস্ফোরণ, গুলিতে হত ৪২

করাচি: পাকিস্তানের তিনটি শহরে একাধিক বিস্ফোরণ এবং গুলি চালানোর ঘটনায় মৃত্যু হল অন্তত ৪২ জনের। আহত হয়েছেন অন্তত ১২১ জন। প্রথম আত্মঘাতী বিস্ফোরণটি হয় বালুচিস্তানে। কোয়েট্টা শহরে আঞ্চলিক পুলিশ প্রধানের দফতরের কাছে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ১৩ জনের। তাঁদের মধ্যে ৭ জন পুলিশকর্মীও আছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন। ইসলামিক স্টেটের স্থানীয় শাখা এবং তেহরিক-ই-তালিবান ছেড়ে বেরিয়ে আসা গোষ্ঠী জামাত-উল-আহরার এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বালুচিস্তান সরকার আবার এই ঘটনার জন্য ভারতকে দায়ী করেছে। বালুচিস্তান সরকারের মুখপাত্র আনোয়ার উল হক কাকর বলেছেন, একজনই হামলা চালিয়েছে। সে গাড়ি নিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে পুলিশের দফতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু নিরাপত্তারক্ষীরা বাধা দেন। এরপরেই বিস্ফোরণ ঘটায় সে। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, ৭৫ কেজি আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। কোয়েট্টার ডিআইজি আবদুল রজ্জাক চিমা বলেছেন, তাঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। বিস্ফোরণের ফলে হামলাকারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ফরেন্সিক পরীক্ষার জন্য সেই দেহাংশগুলি সংগ্রহ করা হয়েছে। এই বিস্ফোরণে দুটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, প্রেসিডেন্ট মামনুন হুসেইন, সেনেটের চেয়ারম্যান রাজা রব্বানি, পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ, বালুচিস্তানের গভর্নর মহম্মদ খান আচাকজাই, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিরা এই বিস্ফোরণের নিন্দা করেছেন। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শরিফ। দ্বিতীয় হামলাটি হয় উপজাতি অধ্যুষিত কুররম অঞ্চলের পারাচিনার শহরে। বাজারে ইদের কেনাকাটা করার জন্য বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেই সময়ই দুটি বিস্ফোরণ  মৃত্যু হয় অন্তত ২৫ জনের। নিহতদের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের। করাচিতে আবার দুই বন্দুকবাজ একটি বাইকে চড়ে এসে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। চার জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

সেরা শিরোনাম

Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget