এক্সপ্লোর

Mojtaba Khamenei: ‘ক্ষতিপূরণ আদায় করে ছাড়ব’, ঘোষণায় ইরানের মোজতবা আলির, জানালেন, হরমুজ বন্ধই থাকবে

Mojataba Khamenei Iran Supreme Leader: প্রতিবেশী দেশগুলিকেও কড়া বার্তা দিলেন।

নয়াদিল্লি: ইরানের সর্বোচ্চ শাসক হিসেবে দায়িত্ব নিয়েই বিশ্বকে বার্তা মোজতবা খামেনেইয়ের। জানালেন, কোনও ভাবেই খোলা হবে না হরমুজ প্রণালী। আমেরিকা এবং ইজ়রায়েলকে হুমকি দিলেন প্রথম বার্তাতেই। পাশাপাশি, ইরানের বিরুদ্ধে আমেরিকাকে দেশের মাটি ব্য়বহার করতে দেওয়ায়, প্রতিবেশী দেশগুলিকেও কড়া বার্তা দিলেন। (Mojataba Khamenei Iran Supreme Leader)

আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুতে ইরানের নতুন সর্বোচ্চ শাসক নিযুক্ত হয়েছেন মোজতবা। আর তার পর বৃহস্পতিবার প্রথম বার্তা দিলেন তিনি। নিজে সশরীরে ক্যামেরার সামনে উপস্থিত হননি। তবে বিবৃতি দিয়ে জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধই রাখা হবে। 'শত্রুদেশ' আমেরিকা এবং ইজ়রায়েলের উপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালীকে হাতিয়ার হিসেবে মোজতবা ব্যবহার করতে চাইছেন বলেই মনে করছেন কূটনীতিকরা। (Mojtaba Khamenei)

উপসাগরীয় দেশগুলিকেও এদিন সতর্ক করেন মোজতবা। জানান, যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে, সব বন্ধ করতে হবে। সেগুলিকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়ে যাবে, আমেরিকার ঘাঁটিগুলি লক্ষ্য করেই আঘাত হানা হবে বলেও বার্তা দেন। পাশাপাশি, প্রতিবেশী দেশগুলিকে সতর্কও করেন মোজতবা। জানান, তাদের নিরাপত্তা দেবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা, তা 'মিথ্যা ছাড়া কিছু নয়'।

মোজতবার প্রথম বার্তা, দেখে নিন একনজরে-

  • পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটিগুলি যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। অন্যথায় হামলা চালিয়ে যাবে ইরান।
  • প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখায় আগ্রহী ইরান। সেখানে আমেরিকার ঘাঁটিগুলিকেই শুধু নিশানা করা হচ্ছে, আগামী দিনেও হবে।
  • হরমুজ প্রণালী বন্ধই থাকবে, যাতে তেহরানের 'শত্রু'দের উপর চাপ সৃষ্টি করা যায়।
  • শহিদদের রক্তের বদলা নেবে ইরান, সে সর্বোচ্চ শাসক হোক বা নিহত শিশু। 
  • ইরানের সামরিক বাহিনীর সদস্যদের কৃতজ্ঞতা প্রাপ্য। তাঁরা আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছেন, দেশে বিভাজন সৃষ্টি হতে দেননি। আত্মবিসর্জন দিয়েছেন তাঁরা। 
  • যুদ্ধে ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক সহযোগিতা জোগানো হবে। সেই মতো আলাপ আলোচনা চলছে।
  • এই সঙ্কটের আবহে সমস্ত বিরোধ ভুলে একজোট হতে হবে ইরানবাসীকে।
  • ইরান আত্মসমর্পণ করবে না। পূর্ণ শক্তিতে প্রতিরোধ চালিয়ে যাবে। শুধু আয়াতোল্লা খামেনেই নন, শহিদ হওয়া প্রত্যেক নাগরিকের মৃত্যুর বদলা নেবে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলই প্রথম হামলা চালায় ইরানে। আয়াতোল্লা আলি খামেনেই, মোজতবার স্ত্রী এবং পরিবারের অনেকেও মারা যান সেই হামলায়। হামলাস্থলে মোজতবাও উপস্থিত ছিলেন, তিনি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিন মোজতবা জানিয়েছেন, আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় 'শহিদ'দের হয়ে বদলা নেবে ইরান। মিনাবে মেয়েদের স্কুলে আমেরিকার হামলায় যে ১৭০-এর বেশি পড়ুয়া মারা গিয়েছে, তারও প্রতিশোধ তোলা হবে বলে জানিয়েছেন তিনি। 

এদিনের বার্তায় যুদ্ধবিরতির কোনও ইঙ্গিতই দেননি মোজতবা। বরং জানিয়েছেন, 'শত্রু'র থেকে ক্ষতিপূরণ আদায় করেই ছাড়বেন। হয় শত্রুর সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায় করবেন, নয়ত সমান ক্ষয়ক্ষতি করে ছাড়বেন।

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget