এক্সপ্লোর

পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সম্পর্কের অবনতি!

নয়াদিল্লি: পাকিস্তানে কি ফের নির্বাচিত গণতান্ত্রিক সরকার বনাম সেনাবাহিনী দ্বন্দ্ব শুরু হয়েছে বা হতে চলেছে? শাসক দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএলএন) সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। উরি হামলা এবং ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর ঘটনাপ্রকৃতি যেদিকে গড়াচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সেনাপ্রধান রাহিল শরিফের সম্পর্ক স্বাভাবিক নেই। দুই শরিফের ঠান্ডা লড়াই চলছে। ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতির অবনতি হচ্ছে বলেই মনে হচ্ছে। ভারতের ডিজিএমও যখন সরকারিভাবে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের খবর দেন, সেই সময় অ্যাবোটাবাদে শারীরিক সক্ষমতা প্রতিযোগিতায় বিজয়ী হওয়া তরুণ সেনা জওয়ানদের পুরস্কার দিতে যাচ্ছিলেন রাহিল। তিনি সার্জিক্যাল স্ট্রাইকের খবর পাওয়ার পরেও অ্যাবোটাবাদ সফর বাতিল করেননি। স্বয়ং প্রধানমন্ত্রী তাঁকে ইসলামাবাদে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু তা সত্ত্বেও ফিরে যাননি রাহিল। তিনি জানিয়ে দেন, ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কয়েক ঘণ্টা পরে ফোনে তাঁদের কথা হয়। কিন্তু শরিফ দেখা করতে চাইলেও দেখা করেননি রাহিল। সার্জিক্যাল স্ট্রাইকের পর বিশ্বের সামনে পাকিস্তানের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতে চেয়েছিলেন শরিফ। কিন্তু সেনাপ্রধানের আচরণে তিনি অপমানিত হন। তখন থেকেই দু জনের সম্পর্কের অবনতির কথা প্রকাশ্যে চলে আসে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব কমানোর উদ্যোগ নেন। বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডিতে জাতীয় সংসদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন রাহিল। শুক্রবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার কথা থাকলেও, শেষপর্যন্ত লাহৌরে চলে যান রাহিল। ফলে স্পষ্ট হয়ে গিয়েছে, পাক প্রধানমন্ত্রীর কোনও নির্দেশই মানছেন না সেনাপ্রধান। পাকিস্তানের শাসক দল সূত্রে জানা গিয়েছে, সেনাবাহিনীর সবুজ সঙ্কেত পাওয়ার পরেই উরিতে জঙ্গি হামলা হয়। এই হামলায় সেনাবাহিনীর পূর্ণ সমর্থন ছিল। জঙ্গিদের সবরকম সাহায্য করেছে সেনাবাহিনী। সেই সময় দেশে ছিলেন না শরিফ। তিনি রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়েছিলেন। আবার ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের ঠিক আগের দিন ইসলামাবাদে গিয়ে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কাশ্মীরকে সামনে রেখে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে সুর চড়ানোর অনুরোধ করেছিলেন সেনাপ্রধান। কিন্তু সেই তিনিই সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে নওয়াজকে এড়িয়ে যাচ্ছেন। ফলে দু জনের সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা বেড়েছে। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান সেদেশে রীতিমতো তারকা। তিনি দেশের যে কোনও রাজনৈতিক নেতার চেয়ে বেশি জনপ্রিয়। আগামী মাসেই সেনাপ্রধানের পদে রাহিলের মেয়াদ পূরণ হচ্ছে। বিভিন্ন মহল থেকে মেয়াদ বাড়ানোর দাবি উঠলেও, নওয়াজ এখনও রাহিলকে সেনাপ্রধানের পদে রেখে দেওয়ার বিষয়ে আগ্রহ দেখাননি। দু জনের দূরত্ব এতেই স্পষ্ট হয়ে গিয়েছে। তবে রাহিলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি এত সহজে সরে যেতে রাজি নন। ভারতের প্রতি পাক সেনাপ্রধানের ব্যক্তিগত আক্রোশ রয়েছে। কারণ, ১৯৬৫ সালের যুদ্ধে কাকাকে হারিয়েছিলেন রাহিল। ১৯৭১ সালের যুদ্ধে আবার তাঁর দাদার মৃত্যু হয়। সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে রাহিলকে তৃতীয় আঘাত করেছে ভারত। এর জবাব না দিয়ে সরতে নারাজ পাক সেনাপ্রধান। ফলে পাকিস্তানে ক্ষমতার দুই কেন্দ্রের মধ্যে আরও একবার সম্মুখ সমরের সম্ভাবনা দেখা যাচ্ছে।

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget