এক্সপ্লোর

অ্যাপল বাজারে আনল ‘আইফোন এক্স’, দাম প্রায় এক লক্ষ টাকা, সঙ্গে ‘আইফোন ৮’, ‘আইফোন ৮ প্লাস’

কুপার্টিনো(ক্যালিফর্নিয়া): প্রথম আইফোন উদ্বোধনের দশম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বকে নতুন অত্যাধুনিক ও সবচেয়ে উন্নতমানের আইফোন মডেল উপহার দিল অ্যাপল। ক্যালিফোর্নিয়ায় যাত্রা শুরু ওয়াচ থ্রি, অ্যাপেল টিভির।

মঙ্গলবার, ক্যালিফর্নিয়ার সিলিকন ভ্যালিতে স্থিত সংস্থার স্পেসশিপ-সদৃশ দফতরের মধ্যে স্টিভ জোবস থিয়েটারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন হল নতুন ‘আইফোন এক্স’-এর।

এদিন মোট তিনটি আইফোন মডেল প্রকাশ করা হয়। এগুলি হল—আইফোন ৮, আইফোন ৮ প্লাস এবং বহু-প্রতিক্ষিত আইফোন এক্স। সংস্থার তরফে দাবি, এই এক্স মডেলটি এখনও পর্যন্ত আইফোন মডেলের শ্রেষ্ঠ।

জানা গিয়েছে, নতুন আইফোন এক্স মডেলে রয়েছে এজ-টু-এজ (ফোনের দুই কোণ পর্যন্ত বিস্তৃত) স্ক্রিন, অত্যাধুনিক ফিচার্স এবং ফেসিয়াল রিকগনিশন। জানা গিয়েছে, এই ফোনে হোম বটন নেই।

অর্থাৎ, ফোন ‘আনলক’ করতে ব্যবহারকারীর মুখের ছবি ফোনের ক্যামেরার মাধ্যমে উঠবে, তারপর সেই ছবি মিললে, ফোন আনলক হবে। সংস্থার দাবি, এই ফোনে যে পরিমাণ নিরাপত্তা-বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তা কল্পানাতীত।

সূত্রের খবর, আইফোনের দাম পড়বে প্রায় ১,৪০০ মার্কিন ডলারের বেশি। ভারতীয় মুদ্রায় যা প্রায় এক লক্ষ টাকা! এত দামী ফোন দিয়ে অ্যাপল কতটা বাজার ধরতে পারে, এখন সেটাই দেখার।

এর পাশাপাশি, স্মার্টওয়াচের উন্নত সংস্করণও প্রকাশ করল অ্যাপল। সংস্থার দাবি, অ্যাপল সিরিজ ৩ নামের ওই স্মার্টওয়াচ রোলেক্স ও ফসিলের মতো ব্র্যান্ডকে টেক্কা দেবে।

সেরা শিরোনাম

India-Pakistan Conflict: সাগরে ভারতীয় নৌবাহিনী ও পাকিস্তানি জাহাজের মধ্যে সংঘর্ষ, আন্তর্জাতিক জলসীমায় বেনজির ঘটনা
সাগরে ভারতীয় নৌবাহিনী ও পাকিস্তানি জাহাজের মধ্যে সংঘর্ষ, আন্তর্জাতিক জলসীমায় বেনজির ঘটনা
Fairness Creams : 'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে
'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে
BRICS Summit 2026 : ব্রিকসে চিনের প্রেসিডেন্টকে কী বলেছেন প্রধানমন্ত্রী মোদি ? জানাল বিদেশ-মন্ত্রক...
ব্রিকসে চিনের প্রেসিডেন্টকে কী বলেছেন প্রধানমন্ত্রী মোদি ? জানাল বিদেশ-মন্ত্রক...
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget