এক্সপ্লোর

জন্ম উড়ানে: সারা জীবন ফ্রি বিমান টিকিট এই শিশুর

নয়াদিল্লি: ইচ্ছে হলেই প্লেনে উঠছেন, ঘুরে ফিরে এ শহর ও শহর বেড়িয়ে আসছেন, টিকিট খরচ নেই এক পয়সাও। শিব ঠাকুরের এই আপন দেশে বিচরণের স্বপ্ন কার না দেখতে ভাল লাগে! কিন্তু আমার আপনার কাছে যেটা স্বপ্ন, তাই সত্যি হতে চলেছে পুঁচকে একরত্তি এক শিশুর জীবনে। সেবু প্যাসিফিক এয়ারের দুবাই- ফিলিপিনস উড়ানে সময়ের আগে আচমকা জন্মে যাওয়া ছোট্ট মেয়েটি সারা জীবন বিমানে ফ্রি উড়ানের সুযোগ পাবে। সংশ্লিষ্ট বিমানসংস্থা জানিয়েছে, তাদের উড়ানে শিশু জন্মের ঘটনা এই প্রথম। পৃথিবাতে পা রাখার উপহার হিসেবে তাকে দশলক্ষ পয়েন্ট উপহার দেবে বিমানের গেট গো রিওয়ার্ডস প্রোগ্রাম। অর্থাৎ সে বিমানে বিনা মূল্যে চড়ার সুযোগ পাবে দশলক্ষ এয়ার মাইল, সারা জীবনের জন্য। তাও একা নয়, পরিবারের সঙ্গে এই সুবিধে ভাগ করেও নিতে পারবে সে। কী হয়েছিল ওই বাজেট এয়ারলাইন্সের উড়ানে? গোটা ঘটনার ফেসবুকে বর্ণনা দিয়েছেন এক সহযাত্রী। তা আবার অল্প সময়ের মধ্যে ৩,০০০-এরও বেশি শেয়ার হয়েছে। তিনি বলেন, দুবাই থেকে ফিলিপিনসের উড়ানে মাঝ আকাশে আচমকা এক মহিলা যাত্রীর গর্ভ যন্ত্রণা শুরু হয়। মহিলার অক্টোবরে সন্তান জন্মের কথা থাকায় হঠাৎ এই পরিস্থিতিতে ঘাবড়ে যান তাঁর মাও। বিপদ এড়াতে বিমান ঘুরিয়ে জরুরি ভিত্তিতে নামানো হয় হায়দরাবাদে। বিমানের মধ্যে কয়েকজন নার্স থাকায় সমস্যা হয়নি, অল্প সময়ে তৈরি হয়ে যায় মেক শিফট ডেলিভারি রুম। কিছুক্ষণের মধ্যেই সবাই জানতে পারেন বাবা মায়ের সব হিসেব নিকেশ উল্টে দিয়ে পৃথিবীতে পা রেখেছে পুঁচকে এক মেয়ে। বিমানেই অন্য সহযাত্রীদের বাচ্চাদের পোশাকআশাক, তোয়ালে টোয়ালে ধার করে জানলার ধারে মায়ের কোলে দিব্যি জাঁকিয়ে বসে সে। বিমান ন’ঘণ্টা দেরিতে ফিলিপিনস পৌঁছলেও তাতে ভ্রুক্ষেপ করেননি সহযাত্রীরা। মেয়েটির নিরাপদে জন্ম নেওয়াই তাঁদের কাছে সবথেকে বড় প্রাপ্তি।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget