এক্সপ্লোর

নিরাপত্তার কারণে রোহিঙ্গাদের মোবাইল ফোন সংযোগ বিক্রির ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশে, সিম কার্ড বেচলে জরিমানা

ঢাকা: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মায়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের মোবাইল ফোন কানেকশন দিতে দেশের ৪টি মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থাকে বারণ করে দিল বাংলাদেশ সরকার। ৪ লক্ষের বেশি নতুন রোহিঙ্গা উদ্বাস্তুকে তারা মোবাইল ফোনের সংযোগ দিতে পারবে না, নিষেধাজ্ঞা বহাল থাকার মধ্যে একজন রোহিঙ্গাকেও সংযোগ বিক্রি করলে সেই কোম্পানিকে জরিমানা দিতে হবে বলে সরকারি নির্দেশে বলা হয়েছে। বাংলাদেশ টেলিকম মন্ত্রকের জনৈক শীর্ষকর্তা বলেছেন, আপাতত রোহিঙ্গারা কোনও সিম কার্ড কিনতে পারবে না। বাংলাদেশের জুনিয়র টেলিকম মন্ত্রী তারানা হালিম রাষ্ট্রের নাগরিকত্বহীন রোহিঙ্গাদের ক্ষেত্রে মোবাইল সংযোগে নিষেধাজ্ঞা জারির গতকালের সিদ্ধান্তের পিছনে নিরাপত্তার কারণ দেখিয়েছেন। দেশের মাটিতে সক্রিয় জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ এমনিতেই নিয়ম করেছে যে, সরকারি পরিচয়পত্র দেখাতে না পারলে দেশের নাগরিকদের সিম কার্ড বিক্রি করা যাবে না। হালিম বলেন, মানবিকতার স্বার্থে আমরা রোহিঙ্গাদের বাংলাদেশে স্বাগত জানিয়েছি বটে, কিন্তু আমাদের নিজেদের নিরাপত্তাকেও উপেক্ষা করা যায় না। রোহিঙ্গারা নিরাপত্তার ক্ষেত্রে ঠিক কী ধরনের বিপদ, তা অবশ্য জানাননি তিনি। তবে রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক পরিচয়পত্র দেওয়া হয়ে গেলে তাদের মোবাইল সংযোগ বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশের টেলিকম কর্তৃপক্ষ। বায়োমেট্রিক পরিচিতি দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে ৬ মাস লেগে যেতে পারে বলে মত বাংলাদেশ সেনাবাহিনীর। ইতিমধ্যেই গত ৪ সপ্তাহ ধরে দলে দলে আসা রোহিঙ্গাদের ঢল সামলাতে বাংলাদেশ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। যেমন, তাদের সীমান্ত এলাকার আশপাশেই আটকে রাখতে বলা হয়েছে সেনা, পুলিশকে, যাতে তারা কোনওভাবেই অন্যত্র বা শহরে ঢুকে পড়তে না পারে। বনজঙ্গল বা চাষের জমিতে বসে পড়া রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত খাবার, পানীয় জলের অভাব থাকায় অনেক উদ্বাস্তু অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে। তাদের ঠেকাতে অস্থায়ী শিবিরের কাছে রাস্তা আটকে দেওয়া হয়েছে। কক্সবাজারের পুলিশ প্রধান ইকবাল হোসেন জানিয়েছেন, কক্সবাজার হাইওয়েতে ১১টি চেকপোস্ট বসিয়েছেন তাঁরা, যাতে রোহিঙ্গারা দেশের আরও ভিতরে ঢুকতে না পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget