এক্সপ্লোর

রোহিঙ্গা উদ্বাস্তু: মায়ানমারকে বলেছি, ওরা আপনাদের নাগরিক, ফিরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয় দিন, বললেন হাসিনা

ঢাকা: বাংলাদেশে পালিয়ে আসা ৪ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে ফের মায়ানমারকে ডাক দিলেন শেখ হাসিনা ওয়াজেদ। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী গত তিন সপ্তাহের রোহিঙ্গা শরণার্থী সঙ্কট মোকাবিলায় মায়ানমারের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করতেও আন্তর্জাতিক মহলকে আবেদন করেছেন। হাসিনা বলেন, মায়ানমারকে আমরা বলেছি, ওরা আপনাদের নাগরিক, ওদের ফিরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয় দিন। ওদের ওপর কোনও অত্যাচার, নিগ্রহ হওয়া উচিত নয়। মায়ানমারকে রোহিঙ্গা উদ্বাস্তুদের ফিরিয়ে নেওয়ার জন্য বোঝাতে বাংলাদেশ কূটনৈতিক প্রয়াস চালাচ্ছে বলেও জানান হাসিনা। কিন্তু মায়ানমার সরকার তাতে সাড়া দিচ্ছে না, বরং রোহিঙ্গাদের নিজেদের ঘরে ফেরার পথে বাধা দিতে সীমান্তে ল্যান্ডমাইন পুঁতে রাখছে বলে অভিযোগ করেন তিনি। মায়ানমারের অঘোষিত সর্বময় কর্ত্রী আউন সান সু কি অবশ্য কয়েক ঘন্টা আগেই জানিয়েছেন, বৈধ রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়া হবে। বাংলাদেশ থেকে তাদের দেশে বেআইনি অনুপ্রবেশ করেছে দাবি করে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে নারাজ মায়ানমার। ইসলামিক দেশগুলির এক বৈঠকেও হাসিনা রোহিঙ্গাদের 'বাঙালি' তকমা দেওয়ার জন্য সরকারি মদতে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন। বাংলাদেশে সরকারি বিএসএস নিউজ এজেন্সির খবর, হাসিনা মুসলিম দেশগুলির কাছ থেকে 'জরুরি মানবিক ত্রাণ' চেয়েছেন যাতে 'জাতিগত নির্মূলীকরণ' (এথনিক ক্লিনজিং) থেকে বাঁচতে রোহিঙ্গা শরণার্থীদের চলে আসায় তৈরি পরিস্থিতি সামাল দেওয়া যায়। তিনি বলেন, অবর্ণনীয় মানবিক দুর্দশা। ওদের কাছে গিয়ে বিশেষ করে মহিলা, শিশুদের ভয়াবহ দুঃখ, কষ্টের কাহিনি শুনেছি। আমি বলব, বাংলাদেশে এসে মায়ানমারে ওদের ওপর হওয়া নিগ্রহের কথা শুনুক সবাই।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Balochistan Blast: ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু, ইদে বাড়ি যাচ্ছিলেন সেনাকর্মীরা
ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু, ইদে বাড়ি যাচ্ছিলেন সেনাকর্মীরা
White House Shooting: হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, পাল্টা প্রত্যাঘাত, ঘটনাস্থলেই মৃত্যু বন্দুকবাজের
হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, পাল্টা প্রত্যাঘাত, ঘটনাস্থলেই মৃত্যু বন্দুকবাজের
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Cockroach Awami Party : ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 
ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget