এক্সপ্লোর

Bangladesh : রাতেই বাংলাদেশে আছড়ে পড়ল সিত্রাং, একই পরিবারের ৩ সদস্য-সহ মৃত অন্তত ৭

Sitrang : বরিশালের কাছে তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। ল্যান্ডফলের সময় গতকাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা

ঢাকা : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের (Cyclone Sitrang) তাণ্ডব বাংলাদেশে (Bangladesh)। গাছ ও ইটের নির্মাণ ভেঙে পড়ে একই পরিবারের তিন সদস্য-সহ মোট সাত জনের মৃত্যু হয়েছে। 

সিত্রাংয়ের প্রভাব সবথেকে বেশি বাংলাদেশে-

বরিশালের কাছে তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। ল্যান্ডফলের সময় গতকাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা। সিত্রাংয়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে বাংলাদেশে। প্রবল ঝড় ও বৃষ্টিতে ঢাকা, কুমিল্যার নাগালকোট, ভোলার দৌলতখাঁ, বরগুনা, নড়াইলের লোহাগাড়া, সিরাজগঞ্জে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সামগ্রিক ক্ষয়ক্ষতি কত হয়েছে তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের তরফে দমকল ও সিভিল ডিফেন্সের একটি মনিটরিং সেল তৈরি করা হয়েছে।

বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সোমবার কক্সবাজারের উপকূলবর্তী এলাকা থেকে হাজারের বেশি মানুষকে নিরাপদ দূরত্বের সাইক্লোন শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্ততপক্ষে ২৮ হাজার ১৫৫ জন মানুষকে এবং ২ হাজার ৭৩৬টি গরুকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধে পর্যন্ত স্থানান্তরের কাজ চলে। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে ৫৭৬টি শেল্টার প্রস্তুত রাখা হয়। এমনই খবর ঢাকা ট্রাইবুনের। 

কক্সবাজারের ডেপুটি কমিশনার মামুনুর রশিদ জানান, উপকূলবর্তী এলাকার কাছেপিঠের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও তৈরি রাখা হয়েছে। 

দুর্যোগের সময় যে কোনও রকম সাহায্যের জন্য স্থানীয় উন্নয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা কমিশনারের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়। ঢাকা ট্রাইবুনের খবর অনুযায়ী, জরুরি অবস্থার জন্য ১০৪টি মেডিক্যাল টিমকে প্রস্তুত রাখা হয়। ৩২৩ টন চাল, ১ হাজার ১৯৮ প্যাকেজ শুকনো খাবার, ৩৫০ কার্টন শুকনো কেক ও ৪০০ কার্টন ডাইজেস্টিভ বিস্কুট মজুত রাখা হয়। 

এদিকে ল্যান্ডফলের পর আরও উত্তর-পূর্বে সরে গিয়ে ক্রমশ দুর্বল হবে নিম্নচাপ। দুর্যোগ কেটেছে এরাজ্যের দক্ষিণবঙ্গে। আজ থেকে ফের শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। আজ দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি থাকছে নিষেধাজ্ঞা। প্রসঙ্গত, Sitrang আদতে একটি তাই-নাম। অর্থাৎ এই নামের উৎস তাইল্যান্ড। সি-ত্রাং (Si Trang), এভাবেই সেদেশে উচ্চারিত হয় এটি। সূত্রের খবর, এটি তাইল্যান্ডের কোনও পদবী।

আরও পড়ুন ; সিত্রাং-এর অর্থ কী? কেন এমন নাম ঘূর্ণিঝড়ের? কীভাবে ঠিক হয় ঘূর্ণিঝড়ের নাম?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget