এক্সপ্লোর

Bangladesh Corona Lockdown: মৃতের সংখ্যায় নয়া রেকর্ড, লকডাউন জারি বাংলাদেশ সরকারের

জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলে কড়া নির্দেশ সরকারের।

ঢাকা: উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। একইসঙ্গে মৃতের সংখ্য়ায় নয়া রেকর্ড। সোমবার থেকে লকডাউন ঘোষণা বাংলাদেশ সরকারের। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এক সপ্তাহের জন্য জারি করা হচ্ছে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলে কড়া নির্দেশ সরকারের।

গতকাল, শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশে প্রেস ইনফোরমেশন ব্যুরো জানিয়েছে, গত বছর মার্চ মাসের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার মৃতের সংখ্যায় নয়া রেকর্ড তৈরি হল। তাই সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশে মৃতের সংখ্যা ১০৮। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৭৮ হাজার ৮০৪। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৭৬।  

প্রেস ইনফোরমেশন ব্যুরো অব বাংলাদেশ বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৮ জুন থেকে লকডাউন জারি করা হবে। একইসঙ্গে কোভিড সংক্রান্ত নয়া বিধির কথাও ঘোষণা করেছে সেদেশের সরকার। সরকার জানিয়েছে, সরকারি, আধা সরকারি সহ বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে পারবেন না। বাইরে বেরোনোর ক্ষেত্রে সঙ্গত কারণ দেখাতে হবে বলেও জানিয়েছে সরকার। একমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। উল্লেখ্য, সংক্রমণ বৃদ্ধির জেরে ইতিমধ্যেই ফেরি পরিষেবা, রেল পরিষেবা সহ গণ পরিবহণ বন্ধ করা হয়েছে।

চলতি সপ্তাহে ঢাকার আশপাশের সাতটি জেলায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। সংক্রমণ বৃদ্ধির জেরে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করা হয়। বন্ধ করে দেওয়া ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাস পরিষেবা। সংক্রমণের জেরে বুধবার মধ্যরাত থেকে বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবাও।  মঙ্গলবার বাংলাদেশ রেলের পক্ষ থেকে একটি বিবৃতি জারি এই কথা জানানো হয়। রেলের এক আধিকারিক বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পরিষেবা।

সেরা শিরোনাম

Uber Lay Off : বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে Uber, ই-মেলে 'পরিবর্তনের' ঘোষণা CEO-র
বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে Uber, ই-মেলে 'পরিবর্তনের' ঘোষণা CEO-র
Lightning Viral Video: সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল
সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল
Nepal Flash Floods :
"জলবায়ুগত ক্ষতিপূরণ" চেয়েছিলেন মন্ত্রী, এবার ভারতকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী; কী বক্তব্য পড়শি দেশের ?
Russia-Ukrain War: রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয়দের, ঠিক কতজন? এবার সংখ্য়া জানাল কেন্দ্র
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয়দের, ঠিক কতজন? এবার সংখ্য়া জানাল কেন্দ্র

ভিডিও

Kolkata Waterlogged News | নিম্নচাপের জেরে জলমগ্ন গোটা শহর। কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি
Food Safety News | অপরিচ্ছন্ন জায়গায় তৈরি হচ্ছে কেক, বিস্কুট, পাঁউরুটি ব্যবহার হচ্ছে ক্ষতিকারক রঙ
Titagarh News | প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Tangra - Big Boss News | ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযান। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত
Food Safety News | বিধাননগর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন দোকানে অভিযানে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget