এক্সপ্লোর

বাংলাদেশের সামনের মাসের ভোটে লড়তে পারবেন না খালেদা, জানাল আদালত

ঢাকা: জেলবন্দি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিরাশ করে সেদেশের এক শীর্ষ আদালত জানিয়ে দিল, ২ বছরের বেশি জেলে থাকা কেউ ভোটে লড়তে পারবেন না। এর ফলে খালেদার ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা বিলীন হয়ে গেল। অ্যাটর্নি জেনারেল মাহবুবেই আলম সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, দুটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) চেয়ারপার্সন খালেদা পরের মাসে নির্ধারিত একাদশ সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তিনি ভোটে লড়ার বৈধতা হারিয়েছেন। দু বছরের ওপর জেল খাটা লোকজন, তাঁদের আবেদন আদালতের বিবেচনাধীন থাকলেও নির্বাচনে লড়তে পারবেন না বলে হাইকোর্টের রায় ঘোষণার কয়েক ঘন্টা বাদে সাংবাদিক বৈঠক ডেকে এ কথা জানান অ্যাটর্নি জেনারেল। প্রয়াত স্বামী তথা প্রধানমন্ত্রী জেনারেল জিয়াউর রহমানের নামে তৈরি হওয়া স্বেচ্ছাসেবী সংগঠনের দুটি ঘুষের মামলায় জেল খাটছেন ৭৩ বছর বয়সি খালেদা। ঢাকার বিশেষ আদালত গত ৮ ফেব্রুয়ারি তাঁকে জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাবাসের সাজা দেওয়ার পর থেকেই হেফাজতে আছেন খালেদা। ট্রাস্টের নামে আসা ২১ মিলিয়ন বাংলাদেশি টাকা (২৫২৫০৪ মার্কিন ডলার) আত্মসাতের অভিযোগে দোষী ঘোষিত হন প্রবীণ নেত্রী। ৩০ অক্টোবর জেলবাসের মেয়াদ দ্বিগুণ বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট। আবার ২৯ অক্টোবর নিম্ন আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদাকে দোষী ঘোষণা করে সাত বছরের কারাবাস, ১ মিলিয়ন বাংলাদেশি টাকা জরিমানা ধার্য্য করে। অ্যাটর্নি জেনারেল জানান, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বরের আগে খালেদা ছাড়া পেলেও ভোটে লড়া সম্ভব হবে না কেননা সংবিধানই তাঁকে অনুমতি দেবে না, তাঁকে নির্বাচনে লড়তে মুক্তির পর আরও ৫ বছর অপেক্ষায় থাকতে হবে। বাংলাদেশের সংবিধান অনুসারে, কোনও ব্যক্তির দু বছর বা তার বেশি কোনও ফৌজদারি অপরাধে কারাবাস হলে ছাড়া পাওয়ার পর ৫ বছর কেটে না গেলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের
সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের
Pakisten Smart Lockdown : জ্বালানি সঙ্কটে জেরবার, পাকিস্তানে লকডাউন ! দোকানপাট-বিয়ে বন্ধ, করা যাবে না উৎসব
জ্বালানি সঙ্কটে জেরবার, পাকিস্তানে লকডাউন ! দোকানপাট-বিয়ে বন্ধ, করা যাবে না উৎসব
Pakistan Lyari Demands Dhurandhar Earnings : 'ভারতের টাকায় পাকিস্তানের উন্নয়ন !' ধুরন্ধরের ১০০০ কোটি আয়ের ভাগ চাইছে লিয়ারি
'ভারতের টাকায় পাকিস্তানের উন্নয়ন !' ধুরন্ধরের ১০০০ কোটি আয়ের ভাগ চাইছে লিয়ারি
Iran-Pakistan Relations: পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?

ভিডিও

Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', আর কী বলছেন সিরিয়ালের EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', আর কী বলছেন সিরিয়ালের EP
Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা
'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা?
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Suryakumar Yadav: টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
Rahul Arunoday Death: চোরাবালিতে পড়ে তলিয়ে গিয়েছিলেন রাহুল ? জলে নেমে শ্যুটিংয়ের অনুমতি ছিল না, দাবি ওড়িশা পুলিশের
চোরাবালিতে পড়ে তলিয়ে গিয়েছিলেন রাহুল ? জলে নেমে শ্যুটিংয়ের অনুমতি ছিল না, দাবি ওড়িশা পুলিশের
Embed widget