এক্সপ্লোর

মারা গেল বোমাবর্ষণে জখম সিরিয়ার সেই ওমরানের দাদা আলি

বেইরুট: গত পাঁচ বছর ধরে সন্ত্রাসে ছিন্নভিন্ন সিরিয়ায় রক্তাক্ত শৈশবের মুখ হয়ে ওঠা ৪ বছরের ছোট্ট ওমরানের ছবি দেখে সম্প্রতি শিউরে উঠেছে গোটা দুনিয়া। এবার দাদাকে হারাল সে। গত বুধবার বিদ্রোহীদের দখল করে রাখা পূর্ব আলেপ্পির কাতেরজি এলাকায় বোমাবর্ষণে গুঁড়িয়ে যায় ওমরানদের অ্যাপার্টমেন্ট। ওর ভাই-বোন, বাবা-মা সহ গোটা পরিবারকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়। ইট, বালি, সিমেন্টের চাঙর সরিয়ে টেনে বের করা ওমরানের সারা শরীরে আঘাতের চিহ্ন। হাত-পা, মাথায়, মুখে ধুলোবালির সঙ্গে লেগে রয়েছে রক্ত। ভিডিওতে দেখা যাচ্ছে, আকস্মিক হামলায় হতবাক বাচ্চা ছেলেটা ওপরের দিকে তাকিয়ে রয়েছে। রক্তমাখা কপালে হাত দিচ্ছে। তারপর নিজের হাতের দিকে তাকাচ্ছে। কমলা রঙের চেয়ারের আসনে হাত মুছে নিচ্ছে। সেই হামলায় ওমরানের মতোই মারাত্মক জখম হওয়া তার দাদা আলি মারা গিয়েছে। এক বিবৃতিতে সিরিয়ার মানবাধিকার রক্ষা সংক্রান্ত কমিটি জানিয়েছে, বোমার আঘাতেই মৃত্যু হয়েছে ১০ বছরের আলির। ১৭ আগস্ট আলেপ্পোয় ওমরানের মতোই জখম হয় সে। আলির মৃত্যু সংবাদের সত্যতা স্বীকার করেছে আলেপ্পো মিডিয়া সেন্টারও। ওমরানই প্রথম নয় যার ছবি গোটা দুনিয়াকে চমকে দিয়ে সিরিয়ার আক্রান্ত, বিপন্ন শৈশবের চেহারা হয়ে উঠে এল। গত বছরের সেপ্টেম্বরে তিন বছরের আয়লান কুর্দির ছবি দেখেও চোখে জল এসে গিয়েছিল বিশ্ববাসীর। পালিয়ে ইউরোপে চলে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নৌকো ডুবে মারা যায় আয়লান। তার নিথর দেহটি ভেসে এসেছিল তুরস্কের এক সমুদ্রতটে। সিরিয়ার চলতি সংঘাত পর্বে ২ লক্ষ ৯০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে রয়েছে ১৫ হাজার শিশু। অশান্ত হয়ে ওঠা ওমরানের নিজের শহর আলেপ্পোর পশ্চিম অংশটি ২০১২ সাল থেকে রয়েছে সরকারের দখলে। পূর্ব প্রান্তে আবার নিয়্ন্ত্রণ বিদ্রোহী যোদ্ধাদের। ২০১৫ থেকে রুশ বিমানবাহিনীর সহায়তায় পূর্ব প্রান্তের শহরগুলিতে বোমা ফেলে চলেছে সরকারি যুদ্ধবিমান। পাল্টা পশ্চিমের ওপর রকেট হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। পূর্ব প্রান্তে উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় আড়াই লক্ষ মানুষ। তাদের এক লক্ষই শিশু, জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘের শিশুরক্ষা সংক্রান্ত সংস্থা ইউনিসেফ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget