এক্সপ্লোর

Harassment at Workplace: কর্মস্থলে টাক নিয়ে কটাক্ষ যৌন হেনস্থার সামিল, রায় ইংল্যান্ডের ট্রাইব্যুনালের

Discriminations at Workplace: কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে যুগান্তকারী রায় দিল ইংল্যান্ডের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল। টাক মাথা নিয়ে ব্যঙ্গ যৌন হেনস্থা বলে রায় দিয়েছে ট্রাইব্যুনাল।

লন্ডন: কোনও পুরুষকে (Man) কর্মস্থলে (Workplace) টাক মাথা (Bald) নিয়ে কটাক্ষ করলে তা যৌন হেনস্থার সমতুল্য হিসেবে গণ্য করা হবে। এমনই রায় দিল ইংল্যান্ডের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল (Employment Tribunal)।

ইংল্যান্ডের ট্রাইব্যুনালের যুগান্তকারী রায়

টনি ফিন নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় এই রায় দিয়েছে ট্রাইব্যুনাল। ব্রিটিশ বাঙ্গ কোম্পানি নামে পশ্চিম ইয়র্কশায়ারের একটি সংস্থায় ২৪ বছর ধরে ইলেকট্রিসিয়ান হিসেবে কর্মরত ছিলেন টনি। গত বছরের মে-তে তাঁকে বরখাস্ত করা হয়। এরপর তিনি অভিযোগ করেন, তাঁকে কর্মস্থলে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে, তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে, বয়সের কথা বলে তাঁর সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। এর মধ্যে বয়সের কথা বলে অন্যায় আচরণের অভিযোগ খারিজ করে দিলেও, বাকি সব অভিযোগই মেনে নিয়েছে ট্রাইব্যুনাল। বিচারক জোনাথন ব্রেইনের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলেছে, ‘মহিলা-পুরুষ নির্বিশেষে যে কারও চুল পড়ে যেতেই পারে। তবে মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে চুল পড়ে গিয়ে টাক মাথা হওয়ার প্রবণতা বেশি। টাক নিয়ে কাউকে ব্যঙ্গ করা যৌন হেনস্থার মতোই অপরাধ।’

যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত

টনি অভিযোগ করেন, ২০১৯-এর জুলাইয়ে বচসা চলাকালীন তাঁর মাথায় চুল না থাকা নিয়ে ব্যঙ্গ করেন কারখানার সুপারভাইজার জেমি কিং। তিনি হুমকিও দেন। সংস্থার পক্ষ থেকে এই ঘটনায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি টনির। সেই কারণেই তিনি ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। এ বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলে টনির দায়ের করা মামলার শুনানি হয়। সেই শুনানিতেই ব্রিটিশ বাঙ্গ কোম্পানির বিরুদ্ধে অভিযোগের সারবত্তা রয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

কর্মস্থলে মহিলারা প্রায়ই যৌন হেনস্থার শিকার বলে অভিযোগ ওঠে। কিন্তু পুরুষরাও কর্মস্থলে যৌন হেনস্থার শিকার হয়েছেন, এই অভিযোগ খুব একটা শোনা যায় না। তাও আবার টাক মাথা নিয়ে ব্যঙ্গকে যৌন হেনস্থা বলে যে রায় দিয়েছে ট্রাইব্যুনাল, তা অভিনব। যুগান্তকারী এই রায় ভবিষ্যতে কর্মস্থলে অনেক ধরনের হেনস্থা ঠেকানোর ক্ষেত্রে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে বলে মত আইনি বিশেষজ্ঞদের।

সেরা শিরোনাম

China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget