এক্সপ্লোর

ঢাকার হামলায় আইএস? এখনও নিশ্চিত নয় মার্কিন প্রশাসন

  ওয়াশিংটন: ঢাকার গুলশনে রেস্তোরাঁয় হামলার ঘটনার সঙ্গে আইএস-এর যোগ থাকার বিষয়ে এখনও নিশ্চিত নয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশের বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, তাঁরা জানতে পেরেছেন, আইএসআইএস এই ঘটনার দায় স্বীকার করেছে। তাঁদের কাছে যে তথ্য এসেছে, সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।   কিরবি আরও বলেছেন, তাঁরা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। সন্ত্রাস দমনে বাংলাদেশকে সাহায্য করার প্রস্তাব দিয়েছে মার্কিন বিদেশ দফতর। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, তাদের সব কর্মী অক্ষত রয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।   মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলেছেন, আল-কায়দা এই হামলা চালিয়েছে। সংবাদসংস্থা পিটিআই এক মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, তাঁরা সব খবরের দিকেই নজর রাখছেন। তবে বাংলাদেশ সরকারের বক্তব্য জানতে চাইছেন।   হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঢাকার এই ঘটনার কথা জানিয়েছেন সন্ত্রাস দমন বিষয়ে তাঁর পরামর্শদাতা লিসা মোনাকো। ওবামা পরিস্থিতির উপর নজর রাখছেন।   মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অপ রিপ্রেজেন্টেটিভসের সদস্যরা ঢাকায় জঙ্গি হামলার নিন্দা করেছেন। সেনেটের গোয়েন্দা বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান রিচার্ড বার বলেছেন, এই জঙ্গি সংগঠনগুলি যেখান থেকে জঙ্গি নিয়োগ করে, প্রশিক্ষণ দেয় এবং হামলার ছক কষে সেই জায়গায় আঘাত হানতে হবে। অন্যান্য সদস্যরা এই জঙ্গি হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন।   আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে চলা হিলারি ক্লিন্টন বলেছেন, জঙ্গিরা যতই চেষ্টা করুক না কেন, মানুষ কখনও ভয় ও ঘৃণার কাছে নতজানু হবে না। ট্যুইট করে ওই রেস্তোরাঁয় পণবন্দি হয়ে থাকা ব্যক্তিদের সুরক্ষার জন্য প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন হিলারি।

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget