এক্সপ্লোর

লক্ষ্য ভারতের অগ্নি ৫? অ্যান্টি ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চিনের

কোনও দেশ থেকে আসা ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসকারী অ্যান্টি-ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা সম্প্রতি করেছে চিন। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক এই পরীক্ষাকে সফল বলে আখ্যা দিয়েছে। একইসঙ্গে চিনের প্রতিরক্ষামন্ত্রক বলেছে যে, কোনও দেশকে লক্ষ্য করে এই পরীক্ষা চালানো হয়নি। নিজেদের আত্মরক্ষার জন্যই এই অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল তৈরি করা হয়েছে।

বেজিং: কোনও দেশ থেকে আসা ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসকারী অ্যান্টি-ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা সম্প্রতি করেছে চিন। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক এই পরীক্ষাকে সফল বলে আখ্যা দিয়েছে। একইসঙ্গে চিনের প্রতিরক্ষামন্ত্রক বলেছে যে, কোনও দেশকে লক্ষ্য করে এই পরীক্ষা চালানো হয়নি। নিজেদের আত্মরক্ষার জন্যই এই অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল তৈরি করা হয়েছে।

চিনের প্রতিরক্ষামন্ত্রক বলেছে, দেশের সীমান্তের মধ্যেই পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষা সফল হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এই অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার ব্যাপারে প্রযুক্তিগতভাবে কোনও তথ্য জানায়নি চিন। এই অ্যান্টি ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা করা হয়েছে উত্তর চিনের তাইইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে।

চিনের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একদিকে যখন প্রতিরক্ষামন্ত্রক বলছে যে, এর পরীক্ষার লক্ষ্য বিশেষ কোনও দেশ নয় বা কোনও বিশেষ দেশের দিকে তাকিয়ে এই পরীক্ষা করা হয়নি, সেখানে তখন চিনের সেনা পিএলএ-র পক্ষ থেকে বলা হয়েছে, যে অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করা হয়েছে, তা চিনের দিকে ধেয়ে আসা পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিতে পারে। এই ঘটনার ভারতের জন্য হুঁশিয়ারি হতে পারে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরই সবচেয়ে দূরপাল্লার পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ ব্যালেস্টিক মিসাইল মোতায়েনের পরিকল্পনা রয়েছে ভারতের। এই রিপোর্টে বলা হয়েছে, চিনের সঙ্গে সীমান্তে বিবাদের পরিপ্রেক্ষিতে এক্ষেত্রে প্রক্রিয়া ত্বরাণ্বিত করা হয়েছে। অগ্নি-৫ ব্যালেস্টিক মিসাইলের পাল্লা পাঁচ হাজার কিলোমিটার। যার পাল্লায় চলে আসতে পারে চিনের যে কোনও শহরই।

সূত্র উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে যে, চিনের মাঝপথে মিসাইলকে ধ্বংস করার প্রযুক্তি আমেরিকা বা রাশিয়ার মিসাইল ধ্বংস করতে সক্ষম নয়। এর কারণ হিসেবে বলা হয়েছে যে, চিন ও আমেরিকার মিসাইলে যথেষ্ট ফারাক রয়েছে।

উল্লেখ্য, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়  বিগত বেশ কিছুদিন ধরেই চিনের সঙ্গে সংঘাত চলছে ভারতের। এখনও পর্যন্ত এই বিবাদে দুই দেশের মধ্যে কোনও সমাধান সূত্র বেরোয়নি।

 

 

সেরা শিরোনাম

US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget