এক্সপ্লোর

COVID in China: দৈনিক সংক্রমণ ৪০ হাজারের কাছে, উপসর্গ নেই অধিকাংশেরই, উদ্বেগ বাড়ছে চিনে

Novel Coronavirus: এই নিয়ে পর পর বেশ কয়েক দিন ধরেই চিনে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের উপরে রয়েছে।

বেজিং: অতিমারির (Pandemic) সূচনার পর কাটতে চলেছে তিন বছর। কিন্তু উদ্বেগের আবহ কাটছে না চিনে (COVID in China)। নতুন করে হু হু করে সেখানে বাড়ছে দৈনিক সংক্রমণ (COVID Cases)। শনিবার সেখানে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ (Novel Coronavirus) ধরা পড়েছে ৩৯ হাজার ৭৯১ জনের শরীরে। এর মধ্যে বড় অংশের কোনও উপসর্গই (Assymptomic) ছিল না, ৩৬ হাজার ৮২ জনের। উপসর্গ ছিল মাত্র ৩ হাজার ৭০৯ রোগীর।

উদ্বেগের আবহ কাটছে না চিনে, হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ

এই নিয়ে পর পর বেশ কয়েক দিন ধরেই চিনে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের উপরে রয়েছে। চিনের ন্যাশনাল হেল্থ কমিশন প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, এর আগের দিন চিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৩৫ হাজার ১৮৩। এর মধ্যে ৩১ হাজার ৭০৯ রোগীর কোনও উপসর্গ ছিল না। উপসর্গ ছিলস মাত্র ৩ হাজার ৪৭৪ জনের।

নতুন করে সংক্রমিত হয়েছেন যাঁরা, তাঁদের নিয়ে উদ্বেগ আরও বাড়ছে কারণ, অধিকাংশেরই বিদেশযাত্রার রেকর্ড নেই। অর্থাৎ দেশের অন্দরে থেকেই আক্রান্ত হয়েছেন তাঁরা, বাইরে থেকে বয়ে আনেননি সংক্রমণ। শনিবার সেখানে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যুও হয়েছে। তাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৩। এখনও পর্যন্ত চিনের মূল ভূখণ্ডে উপসর্গযুক্ত করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭ হাজার ৮০২।

আরও পড়ুন: Free Flight Tickets: ট্রেনের ওয়েটিং টিকিট কনফার্ম না হলে পাবেন ফ্রি ফ্লাইটের টিকিট, এই অ্যাপে সুবিধা

চিনের মোট জনসংখ্যা ১৪০ কোটির বেশি। সেই তুলনায় দৈনিক সংক্রমণ খুব একটা আতঙ্কের নয় বলে মনে করছেন অনেকে। কিন্তু অতিমারি নিয়ে এখনও কড়া বিধি-নিষেধ রয়েছে দেশের একাধিক অঞ্চলে। বেজিং-এও কড়া নিষেধাজ্ঞা রয়েছে। তাই দৈনিক ৩০ হাজারের বেশি মানুষের সংক্রমণে কাজকর্ম ফের বন্ধ হতে পারে ভেবে আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। নতুন করে কোয়ারান্টিন করা হতে পারে, বাইরে বেরনো নিষিদ্ধ হলে কী হবে, ভেবে আতঙ্কে রয়েছেন সকলে।

করোনা সংক্রমণের জেরে উদ্ভুত অতিমারি তিন বছরের সময়কাল পূর্ণ করতে চলেছে। তার পরও লকডাউন, নিভৃতবাস না ওঠায় চিনের নাগরিকরাও হতোদ্যম হয়ে পড়েছেন। তার জেরে জায়গায় জায়গায় প্রতিবাদ, বিক্ষোভও মাথাচাড়া দিচ্ছে। এ ভাবে চলতে থাকলে, বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির উৎপাদনক্ষমতা ফের ধসে যেতে পারে বলে আশঙ্কা করছেন সকলে।

কাজকর্ম ফের বন্ধ হতে পারে ভেবে আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ

তবে এই আশঙ্কা যে একেবারেই অমূলক নয়, তার ইঙ্গিতও মিলছে। কারণ দীর্ঘ বিধি-নিষেধের জেরে চিনবিমুখ হয়ে পড়েছে বহু আন্তর্জাতিক সংস্থা, যারা এতদিন উৎপাদনের জন্য বেজিংয়ের উপর নির্ভরশীল ছিল। বিপুল ক্ষয়ক্ষতিও হয়েছে।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget