এক্সপ্লোর

আমেরিকার তাইওয়ানের পাশে থাকার বার্তার মধ্যেই আকাশসীমায় ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান

সোমবার তাইওয়ানের প্রণালী অতিক্রম করল চিনের দুটি যুদ্ধবিমান বিমান। তাইওয়ানের ক্ষেপণাস্ত্রে চিনের যুদ্ধবিমানের এই গতিবিধি ধরা পড়েছে।

বেজিং: সোমবার তাইওয়ানের প্রণালী অতিক্রম করল চিনের দুটি যুদ্ধবিমান । তাইওয়ানের ক্ষেপণাস্ত্রে চিনের যুদ্ধবিমানের এই গতিবিধি ধরা পড়েছে। মার্কিন স্বাস্থ্য প্রধান আলেক্স আজারের তাইওয়ান সফর কালে চিনের এই সামরিক তত্পরতা বিশেষ তাতপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে তাইওয়ান নিয়ে মার্কিন প্রশাসনের বাড়তি উত্সাহকে মোটেই ভাল চোখে দেখছে না বেজিং। যুদ্ধবিমান পাঠিয়ে তাই স্পষ্ট করে দিল চিন। চিনকে বার্তা দিতে তাইওয়ানের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে আমেরিকা। এমনকী অস্ত্র বিক্রিও বাড়াতে চায় আমেরিকা। তাইওয়ান সফরে গিয়েছেন মার্কিন স্বাস্থ্য প্রধান আলেক্স আজার। চার দশকে এত বড় মাপের মার্কিন কর্তার তাইওয়ান সফর এই প্রথম। সোমবার সকালে বৈঠকে বসেন মার্কিন স্বাস্থ্য প্রধান আলেক্স আজার ও তাইওয়ানের প্রেসিডেন্ট তাশাই ইং ওয়েন। অর্থনৈতিক এবং স্বাস্থ্য ক্ষেত্রে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে চায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আজার বলেছেন, ’’ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের সঙ্গে মজবুত সম্পর্ক চান, তাইওয়ানের পাশে আছেন। সেই বার্তা দিতে আমার এখানে আসা। এটা সত্যিই সম্মানের। ‘‘ এমনকী অতিমারি মোকাবিলায় তাইওয়ানের ভূমিকার প্রশংসাও করেছেন মার্কিন স্বাস্থ্য প্রধান আজার। কোভি়ড ১৯ সামলাতে বিশ্বের অন্যতম সফল দেশের তালিকায় রয়েছে তাইওয়ান, মন্তব্য করেছেন মার্কিন স্বাস্থ্য প্রধান। তাইওয়ানের প্রেসিডেন্টও জানিয়েছেন আজারের সফর অতিমারি বিরোধী লড়াইয়ে দু-দেশের মধ্যে সহযোগিতা বাড়াবে। কিন্তু মার্কিন স্বাস্থ্য কর্তার এই সফর মোটেও ভাল চোখে দেখছে না চিন। এমনিতেই চিনের দাবি তাইওয়ান তাদের ভূখণ্ড। সেই তাইওয়ানের সঙ্গে মার্কিনি সখ্যের বিরুদ্ধে বার্তা দিতেই দু দেশের বৈঠকের ঠিক আগে জে ১১, জে ১০ যুদ্ধবিমান পাঠায় চিন। যদিও দুটি যুদ্ধবিমানকে ধরে ফেলে ভূমি থেকে্ আকাশে ছোঁড়া যুদ্ধবিমান ধ্বংসকারী ক্ষেপনাস্ত্র। এই নিয়ে তৃতীয়বার তাইওয়ানের আকাশসীমায় ঢুকল চিনা যুদ্ধবিমান। শেষবার ২০১৬ সালে এমনটা হয়েছিল। তবে শুধু মার্কিন স্বাস্থ্য প্রধানের সফর নয়, আরও একটি বিষয়ে আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাইওয়ান। চিনের আপত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি নির্ধারক কমিটি অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অ্যাসেমব্লি-র সদস্য হতে পারছিল না। এ ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে।

সেরা শিরোনাম

Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget