এক্সপ্লোর

Lancet on Covid Vaccination: করোনার গামা ভ্যারিয়্যান্ট প্রতিরোধে বিশেষ সক্ষম নয় চিনের ভ্যাকসিন করোনাভ্যাক, বলেছেন গবেষকরা

COVID-19 Gama variant update: করোনাভ্যাকের দ্বিতীয় ডোজ নেওয়ার ১৭ থেকে ৩৮ দিন পরেও অনেকের শরীরে প্লাজমার অ্যান্টিবডিতে গামা ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে।

প্যারিস: চিনের তৈরি করোনাভ্যাক ভ্যাকসিন করোনাভাইরাসের নতুন স্ট্রেইন গামা প্রতিরোধে খুব একটা কার্যকর নয়। দু’টি আলাদা গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। গবেষকরা জানিয়েছেন, যাঁরা করোনাভ্যাকের দু’টি ডোজ নিয়েছেন, তাঁদের শরীরেও গামা ভ্যারিয়্যান্ট মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। যাঁরা একটি ডোজ নিয়েছেন, তাঁদের তো আক্রান্ত হওয়ার আশঙ্কা আরও বেশি।

একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় চিনের ভ্যাকসিন নিয়ে দু’টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধে ৮৩.৫ শতাংশ সফল এই ভ্যাকসিন। কিন্তু এই ভ্যাকসিন যাঁরা নিচ্ছেন, তাঁদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তা গামা ভ্যারিয়্যান্ট প্রতিরোধ করতে পারছে না। করোনাভ্যাকের দ্বিতীয় ডোজ নেওয়ার ১৭ থেকে ৩৮ দিন পরেও এই ব্যক্তিদের প্লাজমার অ্যান্টিবডিতে গামা ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে।

এ বছরের জানুয়ারিতে ব্রাজিলের মানাউসে প্রথম গামা ভ্যারিয়্যান্টে কোনও ব্যক্তির আক্রান্ত হওয়ার কথা জানা যায়। এরপর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই ভ্যারিয়্যান্ট।

ব্রাজিলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক হোসে লুইজ প্রনেকা-মডেনা জানিয়েছেন, ‘করোনা মোকাবিলায় অ্যান্টিবডি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু অনেকের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার পরেও তাঁরা গামা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন। যে অঞ্চলগুলিতে বেশিরভাগ মানুষই ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন, সেখানেও গামা ভ্যাকসিন ছড়িয়ে পড়েছে। ফলে আমাদের মনে হচ্ছে, গামা ভ্যারিয়্যান্ট মোকাবিলায় শুধু অ্যান্টিবডিই একমাত্র গুরুত্বপূর্ণ নয়, টি-সেলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবার বলছেন, করোনাভ্যাকের দু’টি ডোজ নিয়ে করোনা মোকাবিলায় শরীরে ৯০ শতাংশ অ্যান্টিবডি তৈরি হচ্ছে। কিন্তু বয়স্ক পুরুষ ও মহিলাদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ কমে যাচ্ছে। 

এখনও পর্যন্ত ২২টি দেশ জরুরি ভিত্তিতে করোনাভ্যাক ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। করোনা মোকাবিলায় এই ভ্যাকসিন কার্যকর বলেই জানিয়েছেন গবেষকরা। এই ভ্যাকসিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যায়। এটা অনেক দেশের পক্ষেই সুবিধাজনক বলে মনে করছেন গবেষকরা। তবে একইসঙ্গে তাঁরা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী ভিত্তিতে করোনাভ্যাক কতটা কার্যকর, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণা প্রয়োজন। 

সেরা শিরোনাম

School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget