এক্সপ্লোর

পাকিস্তানে ১২ হাজারের বেশি করোনা-আক্রান্ত সন্দেহ, ইসলামাবাদে কোয়ারেন্টিনে ৩০ ডাক্তার

পঞ্জাব প্রদেশ করোনা সংক্রমণের ভরকেন্দ্র হয়ে উঠেছে। এখানে ২২ বছরের এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার।সবমিলিয়ে এই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে।

ইসলামাবাদ: পাকিস্তানে ১২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত বলে সন্দেহ। এরমধ্যে ১,৪৯৫ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। পাকিস্তানের স্বাস্থ্য বিভাগের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। এরইমধ্যে দেশে এই সংক্রমক অসুখের নয়া ভরকেন্দ্র হয়ে উঠেছে পঞ্জাব প্রদেশ। সরকারের স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা জাফর মির্জা বলেছেন, সারাদেশে এখন সন্দেহভাজন আক্রান্তর সংখ্যা ১২,২১৮ জন। আক্রান্তদের বেশিরভাগই ইরান-ফেরত। ইরানে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার। মৃতের সংখ্যা ২,৩০০। পাকিস্তানে পঞ্জাবে ৫৫৭, সিন্ধে ৪৬৯, খাইবার-পাখতুনখোয়ায় ১৮৮, বালুচিস্তানে ১৩৩, গিলগিট-বাল্টিস্তানে ১০৭, ইসলামাবাদে ৩৯ এবং পাক অধিকৃত কাশ্মীরে ২ জন সংক্রমণের শিকার হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। সেরে উঠেছে ২৫ জন। সাতজনের অবস্থা আশঙ্কাজনক। পঞ্জাব প্রদেশ করোনা সংক্রমণের ভরকেন্দ্র হয়ে উঠেছে। এখানে ২২ বছরের এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার।সবমিলিয়ে এই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। ইসলামাবাদে এক চিকিত্সদের পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় একটি পলিক্লিনিক হাসপাতালের ৩০ জন চিকিত্সককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মির্জা জানিয়েছেন, পলিমেরেজ চেন ট্র্যাকশন (পিসিআর) টেস্টই বিশ্বে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং সারা দেশের ১৪ ল্যাবে এই টেস্ট চালানো হচ্ছে। তিনি বলেছেন, পাকিস্তানের মৃত্যুর অনুপাত ০.৭৮, যা অন্যান্য দেশের চেয়ে অনেক কম। পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত পরামর্শদাতা মোইদ ইউসুফ, দেশের বিমান পরিবহণ আগামী ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। আগামীকাল থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশ থেকে দেশের বাইরে উড়ানও বন্ধ থাকবে।  তিনি বলেছেন, ব্যাঙ্কক থেকে আটক পাক নাগরিকদের নিয়ে বিমান ফিরলেই অন্যদেশ থেকে নাগরিকদের ফেরত নিয়ে আসার কাজ শেষ হবে। দেশে আসা প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করে দেখার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে ৪ এপ্রিলের পর থেকে ধীরে ধীরে বিমান পরিবহণ শুরু করা হবে।  দেশের পূর্ব ও পশ্চিমপ্রান্তের সীমান্ত আরও দুই সপ্তাহ বন্ধ থাকবে। পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আফজল আগামী সপ্তাহগুলিতে দেখে টেস্টিং ল্যাবের সংখ্যা বাড়িয়ে ৫০ করা হবে বলে জানিয়েছেন।  তিনি জানিয়েছেন, চিন থেকে আরও বেশি টেস্টিং কিটট ও প্রোটেকটিভ গিয়ার আমদানি করা হবে। ভেন্টিলেটরের ঘাটতিও খুব শীঘ্রই পূরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। মির্জা জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করতে চিনের চিকিত্সকদের একটি দল শীঘ্রই পাকিস্তানে আসবে। চিনের ওই দল স্থানীয় চিকিত্সকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবে। এরইমধ্যে অর্থনীতিতে করোনাভাইরাসের প্রকোপের প্রভাব মোকাবিলায় পাকিস্তানের আর্থিক সহায়তার আর্জি বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। .

সেরা শিরোনাম

Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
US Midterm Results: ৪৭০০ কোটি টাকা ঢেলেছিলেন ইলন মাস্ক, তার পরও আমেরিকার মিডটার্মে ধরাশায়ী ট্রাম্প, এবার ধনকুবেরের বিরুদ্ধেও তদন্ত?
৪৭০০ কোটি টাকা ঢেলেছিলেন ইলন মাস্ক, তার পরও আমেরিকার মিডটার্মে ধরাশায়ী ট্রাম্প, এবার ধনকুবেরের বিরুদ্ধেও তদন্ত?
Iran on India : হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
US Midterm Election Results: প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার
প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget