এক্সপ্লোর

Coronavirus in China:জিনপিংয়ের করোনা-জয়ের ঘোষণাকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ছড়াচ্ছে সংক্রমণ, বেজিংয়ে আবার লকডাউন

চিনে আবার করোনাভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে। চিনের সর্বেসর্বা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কোভিড-১৯ কে জয় করা সম্ভব হয়েছে বলে ঘোষণাকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন করে সংক্রমণ বাড়ছে একাধিক শহরে। চিনে সম্প্রতি হেবেই থেকে সংক্রমণের প্রথম খবর আসে। সেখান থেকে তা দেশের উত্তরপূর্বের আরও ১১ এলাকায় ছড়ায়। অবশেষে সংক্রমণের ঢেউ লেগেছে বেজিংয়েও।

বেজিং: চিনে আবার করোনাভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে। চিনের সর্বেসর্বা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কোভিড-১৯ কে জয় করা সম্ভব হয়েছে বলে ঘোষণাকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন করে সংক্রমণ বাড়ছে একাধিক শহরে। চিনে সম্প্রতি হেবেই থেকে সংক্রমণের প্রথম খবর আসে। সেখান থেকে তা দেশের উত্তরপূর্বের আরও ১১ এলাকায় ছড়ায়। অবশেষে সংক্রমণের ঢেউ লেগেছে বেজিংয়েও। রাজধানী শহরে নতুন করে লকডাউন জারি করতে হয়েছে। নতুন করে সংক্রমণের এই ধাক্কাকে অনেকেই ২০২০-র মার্চ থেকে চিনে সবচেয়ে বড় অতিমারী বলেও দাবি করছে। বেজিংয়ের ড্যাক্সিং জেলাকে হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ যদিও মাত্র ২ জনের পরীক্ষায় কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছে, সংখ্যাটা হয়তো বিশ্বাসযোগ্য় নয় কেননা চিনের গণ পরীক্ষায় অতীতে অনেক সমস্যা ধরা পড়েছে। বেজিংয়ে নতুন করে সংক্রমণের হদিশ মেলায় ও স্থানীয় স্তরে তা ছড়াতে থাকায় পরিষ্কার চিন মারণ ভাইরাসকে নিঃসন্দেহে পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারেনি। পাশাপাশি উপসর্গ না থাকা সংক্রমিত লোকজনও আরেকটা বড় সমস্যা হয়ে উঠতে পারে। তবে চিনের সংবাদমাধ্যম নতুন করে করোনাভাইরাস সংক্রমণের খবর নিয়ে আলোচনা করছে না বলে খবর। দি গ্লোবাল টাইমসে এর প্রায় উল্লেখ নেই বললেই চলে। নতুন সংক্রমণের প্রেক্ষাপটের অনেক তথ্যও আছে যদিও। কেউ আবার নতুন সংক্রমণের পিছনে ব্রিটেনে হদিশ মেলা নতুন স্ট্রেনকে দায়ী করছে। তাদের বক্তব্য, নতুন সংক্রমণের কেসগুলি স্থানীয় ভাবে ছড়ায়নি, বাইরে থেকে এসেছে। গত বুধবার পর্যন্ত বেজিংয়ে সাতটি কেসের কথা সরকারি ভাবে সামনে এসেছে। কিন্তু তার পরপরই সংখ্যাটা বেড়ে ১৭ হওয়ায় উদ্বেগ বেড়েছে। এসব থেকে চিন তড়িঘড়িই করোনার বিরুদ্ধে সাফল্য ঘোষণা করেছে বলে মনে হয়। গত ১০ ডিসেম্বর থেকে বেজিঙে ঢোকা সকলের ওপর নজরদারি চালাচ্ছে চিন, গণ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশানুসারে, ৫০ লক্ষের কম জনসংখ্যা, এমন শহরগুলিকে দুদিনের মধ্যে গণ পরীক্ষা সেরে ফেলতে হবে। তার বেশি লোকজনের বাস, এমন শহরগুলিকে তিন থেকে পাঁচদিনের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে বলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ কঠোর লকডাউন বিধি কার্যকর করছে। বর্তমান পরিস্থিতিতে লকডাউন আংশিক হলেও ড্যাক্সিংয়ের অনেক বাসিন্দাই বেজিং ছাড়তে পারেননি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, প্রশাসনের লোকজন লকডাউনের সময় বাইরে বেরনোয় একটি লোককে গাছের সঙ্গে বেঁধে বকাঝকা করছে। হেবেইয়ের নতুন সংক্রমণকে মিনি-উহান তকমা দিয়েছেন চিনের শীর্ষ অতিমারী বিশেষজ্ঞ জর্জ ফু গাও। এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, উহানের মতো অত বড় না হলেও স্তানীয় ভাবে সংক্রমণ ছড়াচ্ছে। তিনি সাবধানী তবে আশাবাদী বলছেন নিজেকে, যদিও বিষয়টা একেবারেই হাল্কা ভাবে নিচ্ছেন না। এ বছরে এই প্রেক্ষাপটে নববর্ষ উদযাপন হয়তো বাতিল হবে চিনে। লোকজনের জমায়েত, আসা যাওয়ার ওপর নতুন করে বিধিনিষিধ চালু হয়েছে। পরিযায়ী শ্রমিকদেরও বাইরে কোথাও যেতে হলে করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছে। শ্রমিকদের নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে পরীক্ষা করাতে হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget