এক্সপ্লোর

মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী নির্বাচন: প্রতিনিধিসভায় ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা, সেনেট দখলে রাখল রিপাবলিকানরা

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্বাচনে শাসক দল রিপাবলিকান পার্টিকে জোর ধাক্কা দিল বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। গত আট বছরে এই প্রথম মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধিসভা দখলে নিল ডেমোক্র্যাটরা। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য দরকার ছিল ২৩টি আসন। ইতিমধ্যেই তার চেয়ে বেশি আসন পেয়ে গিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি আইনসভার উচ্চকক্ষ সেনেট নিজেদের দখলে রাখতে পেরেছে। তবে ডেমোক্র্যাটদের চেয়ে মাত্র দু’টি আসনে এগিয়ে রিপাবলিকানরা। এই ফলে অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি ট্যুইট করে সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ডেমোক্র্যাটিক পার্টির নেতারা জানিয়েছেন, অভিবাসন, কর, স্বাস্থ্যবিমায় সংশোধন সহ বিভিন্ন বিষয়ে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করবেন। ফলে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রর দুই প্রধান রাজনৈতিক দলের লড়াই তুঙ্গে উঠতে পারে। মার্কিন প্রতিনিধিসভায় মোট আসন ৪৩৫। মধ্যবর্তী নির্বাচনে ২৪টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা ছিল, অনেক বেশি আসন পাবে বিরোধী দলটি। সেটা অবশ্য হয়নি। তবে ডেমোক্র্যাটদের লাভ হয়েছে। শোনা যাচ্ছে, ফের স্পিকার নির্বাচিত হতে পারেন ন্যান্সি পেলোসি।

সেরা শিরোনাম

US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget