এক্সপ্লোর

মোদীর নোট বাতিল ‘অত্যাচার’! বলল মার্কিন সংবাদপত্র

নিউ ইয়র্ক: নরেন্দ্র মোদীর নোট বাতিলের কড়া সমালোচনা নিউ ইয়র্ক টাইমস-এর সম্পাদকীয়তে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ধাক্কায় ভারতীয় অর্থনীতি 'মার খাচ্ছে' বলে অভিমত জানিয়েছে মার্কিন সংবাদপত্রটি।

'দি কস্ট অব ইন্ডিয়াস ম্যান মেড কারেন্সি ক্রাইসিস' শিরোনামে ওই সম্পাদকীয়তে  বলা হয়েছে, নোট বাতিলের ফলে দুর্নীতি রোধে সাফল্য এসেছে বা ভবিষ্যতে আরও নগদ টাকা বাজারে আসার পরও এতে দুর্নীতি ঠেকানো যাবে, এমন প্রমাণ খুবই কম। ভারত সরকারের আচমকা বাজার থেকে বহুল ব্যবহৃত নোট বাতিলের দু মাস বাদে নির্মাণ শিল্প সংকোচনের মুখে, রিয়েল এস্টেট, গাড়ি বিক্রি নিম্নমুখী। খেতমজুর, দোকানদার ও অন্যান্যরা ক্ষুব্ধ কেননা নগদের ঘাটতি তাঁদের চরম সমস্যায় ফেলেছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, নোট তুলে নেওয়ার পদক্ষেপ নেওয়া ও কার্যকর করা হয়েছে স্বেচ্ছাচারীর মতো। নগদ জমা দিতে, তুলতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে ভারতবাসীকে। সরকার আগে থেকে বেশি ছাপায়নি, তাই আকাল নতুন নোটের। নগদ ঘাটতিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ছোট শহরগুলিতে, গ্রামে।

মার্কিন সংবাদপত্রটির মতে, কোনও অর্থনীতিই মানুষকে বড় সমস্যায় না ফেলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কালো টাকা মুক্ত হতে পারে না, বিশেষ করে ভারতের মতো দেশে, যেখানে প্রায় ৯৮ শতাংশ লেনদেনই চলে নগদ অর্থে।  ক্রমশ বেশি মানুষের হাতে ডেবিট কার্ড, সেলফোন আসছে বটে, যা দিয়ে টাকা হস্তান্তর করা যায়, কিন্তু অধিকাংশ ব্যবসায়ই এধরনের ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন করার মতো ব্যবস্থা নেই। ভারতের অনেক মানুষ বলছেন, তাঁরা দুর্নীতির মোকাবিলায় কিছুটা যন্ত্রনা সইতে রাজি। কিন্তু নগদের ঘাটতি চলতেই থাকলে তাঁদের ধৈর্য্য বেশিদিন অটুট থাকবে না।  দুর্নীতি, কর ফাঁকি ঠেকাতে নোট বাতিল করে খুব কমই ফল পাওয়া যায়। আগেই কথাটা বলেছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

 

সেরা শিরোনাম

India-Pakistan Conflict: সাগরে ভারতীয় নৌবাহিনী ও পাকিস্তানি জাহাজের মধ্যে সংঘর্ষ, আন্তর্জাতিক জলসীমায় বেনজির ঘটনা
সাগরে ভারতীয় নৌবাহিনী ও পাকিস্তানি জাহাজের মধ্যে সংঘর্ষ, আন্তর্জাতিক জলসীমায় বেনজির ঘটনা
Fairness Creams : 'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে
'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে
BRICS Summit 2026 : ব্রিকসে চিনের প্রেসিডেন্টকে কী বলেছেন প্রধানমন্ত্রী মোদি ? জানাল বিদেশ-মন্ত্রক...
ব্রিকসে চিনের প্রেসিডেন্টকে কী বলেছেন প্রধানমন্ত্রী মোদি ? জানাল বিদেশ-মন্ত্রক...
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?

ভিডিও

Agnimitra Paul:
Abhishek Banerjee:
Dilip Ghosh:
Akhil Giri:
Sumit Roy News: জমি দুর্নীতি মামলায় ধৃত সুমিত রায়ের মোবাইল ফোন কোথায়? জোর তল্লাশি CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget