এক্সপ্লোর

ঢাকা জঙ্গি হামলা: সতর্কতা সত্ত্বেও অগ্রাহ্য করেছিল বাংলাদেশ নিরাপত্তা এজেন্সিগুলি!

ঢাকা: জঙ্গি হামলার সতর্কতা মেলা সত্ত্বেও তাকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ পুলিশ। এমনই তথ্য উঠে এল সেদেশের সরকারের প্রাথমিক রিপোর্টে। হামলার পর ঢাকা পুলিশ স্টেশনে যে এফআইআর দায়ের করা হয়েছে, সেখানে বলা হয়েছে জঙ্গি মোকাবিলায় কিছুটা গড়িমসি করেছিল বাংলাদেশের নিরাপত্তা এজেন্সিগুলি। ওই রিপোর্টে বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের সাক্ষাৎকার ও বয়ান নথিভুক্ত করা হয়েছে। তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকত তথ্য। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম জানিয়েছেন, এমন ভয়াবহ হামলা বাংলাদেশে প্রথম হয়েছে। ফলত, পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেউ তৈরি ছিল না। প্রথমদিকে, নিরাপত্তা সংস্থাগুলি ঘটনার গুরুত্বই বুঝতে পারেনি। এমনও অভিযোগ উঠেছে, বিভিন্ন সোশ্যাল সাইটে হামলার আশঙ্কার কথা বলা হলেও, তাকে গুরুত্বই দেয়নি নিরাপত্তা এজেন্সিগুলি। ইমাম জানিয়েছেন, পুলিশের ধারনা ছিল, জঙ্গি হামলা হলে তা মূলত দূতাবাস এবং বড় হোটেল-রেস্তোরাঁয় সীমাবদ্ধ থাকবে। তাই আগাম সতর্কতা হিসেবে ওয়েস্টিন হোটেল সহ তার সংলগ্ন অন্যান্য বড়বড় হোটেল এবং রেস্তোরাঁগুলিকে বন্ধ করে দেয় পুলিশ। কিন্তু, জঙ্গিরা টার্গেট করে  হোলি আর্টিসান বেকারিকে – যা ওয়েস্টিন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ ভাবতেই পারেনি, জঙ্গিরা এই জায়গাকে টার্গেট করতে পারে। ইমামের মতে, এটা গোয়েন্দা-ব্যর্থতা কি না, তা তদন্ত করে দেখতে হবে। এদিকে, জঙ্গিদের সংখ্যা নিয়েও একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। শনিবার পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে যারা মারা যায়, তাদের মধ্যে ওই রেস্তোরাঁর এক শ্যেফ ছিল বলে উঠে এসেছে। সঈফুল ইসলাম চৌকিদার নামে ওই ব্যক্তি হোলি আর্টিসানে পিৎজা বানাতেন বলে জানা গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, চৌকিদার সম্ভবত হামলায় জড়িত ছিলেন না। সম্ভবত তাঁকে ভুল করে জঙ্গি ভেবে মারা হয়েছে। এই নিয়ে তদন্ত হচ্ছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Israel strikes on Iran : 'ইরানের অনুরোধে ১০ দিন তাদের পাওয়ার প্ল্যান্টে হামলা বন্ধ রাখা হয়েছে', দাবি ট্রাম্পের, প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারেও !
'ইরানের অনুরোধে ১০ দিন তাদের পাওয়ার প্ল্যান্টে হামলা বন্ধ রাখা হয়েছে', দাবি ট্রাম্পের, প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারেও !
West Asia Conflict : '৬০ দিনের তেল ও ৮ লক্ষ টন LPG মজুত আছে', দেশজুড়ে আতঙ্কের মধ্যে আশ্বস্ত করল কেন্দ্র
'৬০ দিনের তেল ও ৮ লক্ষ টন LPG মজুত আছে', দেশজুড়ে আতঙ্কের মধ্যে আশ্বস্ত করল কেন্দ্র
US-Iran Conflict : 'তেলভর্তি ১০টি বড় জাহাজ', ইরানের 'রহস্য-উপহার' নিয়ে যে দাবি করলেন ট্রাম্প...
'তেলভর্তি ১০টি বড় জাহাজ', ইরানের 'রহস্য-উপহার' নিয়ে যে দাবি করলেন ট্রাম্প...
Donald Trump Claims On Iran : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?

ভিডিও

Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার
Bhoot Ji Kar Film: ইউটিউবে মুক্তি পেল রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি 'ভূত জি কর', ছবির পটভূমিকা আর জি কর-কাণ্ড?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget