এক্সপ্লোর

গোপনে আধ্যাত্মিক গুরুমাকে বিয়ে করেছেন ইমরান খান?

লাহৌর: পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান ফের বিয়ে করেছেন? সূত্রের খবর তেমনই। শোনা যাচ্ছে, নতুন বছরের প্রথম দিনই লাহৌরে গোপনে আধ্যাত্মিক গুরুমাকে বিয়ে করেছেন ইমরান। এই বিয়ে পরিচালনা করেছেন পিটিআই-এর কোর কমিটির সদস্য মুফতি সইদ। এর আগে ২০১৫ সালে ইমরান যখন রেহাম খানের সঙ্গে বিয়ে হয় ইমরানের, তখনও সেই বিয়ে পরিচালনার দায়িত্বে ছিলেন মুফতি। পিটিআই সচিব আওন চৌধুরী এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে। তিনি অবশ্য এ কথা অস্বীকার করেছেন। যদিও স্বীকার করেছেন, সেদিন তিনি লাহৌরেই ছিলেন। পিটিআই-এর মুখপাত্র নইমুল হকও ইমরানের তৃতীয় বিয়ের খবর অস্বীকার করে বলেছেন, ‘আমি ইমরানের সঙ্গে ৩৫ বছরের সম্পর্ক ও তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জ্ঞানের ভিত্তিতে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এরকম কিছু হয়নি। ইমরান যদি বিয়ে করেনও, তাহলে এ বছরের সাধারণ নির্বাচনের পরে করবেন।’ কিন্তু পিটিআই নেতারা যতই ইমরানের বিয়ের খবর অস্বীকার করুন না কেন, সূত্রের খবর অন্য কথা বলছে। জানা গিয়েছে, ইমরানের গুরুমা তথা তৃতীয় স্ত্রী কয়েক মাস আগেই বিবাহ বিচ্ছেদ করেন। তাঁর স্বামী সে কথা স্বীকারও করেছেন। তিনি অবশ্য দাবি করেছেন, আধ্যাত্মিক কারণেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাঁর প্রাক্তন স্ত্রী ইমরানকে বিয়ে করেননি। কিন্তু বিশেষ সূত্রের খবর, লাহৌরের ডিফেন্স হাউসিং অথরিটির সেক্টর ওয়াইয়ে ইমরানের বর্তমান স্ত্রীর এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বিয়ে হয়েছে। ১৯৯৫ সালের ১৬ মে প্রথমবার বিয়ে করেন ইমরান। জেমাইমার সঙ্গে তাঁর বিয়ে টিকেছিল ৯ বছর। ২০০৪ সালের ২২ জুন তাঁদের বিচ্ছেদ হয়। এর দীর্ঘদিন পর রেহামকে বিয়ে করেন ইমরান। কিন্তু সেই বিয়ে টেকে মাত্র ১০ মাস। সূত্রের খবর অনুযায়ী তৃতীয়বার বিয়ে করলেন ইমরান।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget