এক্সপ্লোর

Donald Trump : রামধনু নয় কালো মেঘ ! এবার ট্রাম্প-হুকুমে মার্কিন সেনাবাহিনী থেকে চাকরি যেতে পারে হাজার হাজার রূপান্তরকামীর

সম্প্রতি চমকে দিয়েছে সানডে টাইমসের একটি রিপোর্ট। এবার মার্কিন সেনাবাহিনীতে জায়গা হবে না  LGBTQIA+সদস্যদের। 

ওয়াশিংটন : ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পরই তৈরি হয়েছিল আতঙ্ক। এবার সেই আগুনে পড়ল ঘৃতাহুতি। মার্কিন মুলুকে ত্রস্ত এবার রূপান্তরকামীরা।  LGBTQIA+ কমিউনিটির জন্য ভয়ঙ্কর খারাপ খবর ভাসছে আমেরিকায়। সম্প্রতি চমকে দিয়েছে সানডে টাইমসের একটি রিপোর্ট। এবার মার্কিন সেনাবাহিনীতে জায়গা হবে না  LGBTQIA+সদস্যদের। 

সানডে টাইমস-এর রিপোর্টে দাবি, মার্কিন সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীতে প্রায় ১৫ হাজার ট্রান্সজেন্ডার কাজ করছেন।  মার্কিন সেনাবাহিনীতে LGBTQIA+ সদস্যদের থাকার বিরোধিতা করেছিলেন ট্রাম্প। প্রথম মেয়াদেই সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। দ্য সানডে টাইমস এর রিপোর্ট অনুসারে, ট্রান্সজেন্ডারদের মেডিক্যাল গ্রাউন্ডে বাদ দেওয়া হতে পারে। অর্থাৎ তাঁদের  "আনফিট" বলে দেওয়া হতে পারে।  

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রথম মেয়াদেও একই রকম আদেশ জারি করেছিলেন। তিনি ট্রান্সজেন্ডারদের সশস্ত্র বাহিনীতে চাননি। তাই নতুন করে সামরিক ক্ষেত্রে  LGBTQIA+ সদস্যদের যোগ দিতে বাধা দিয়েছিলেন । তবে ইতিমধ্যে যাঁরা চাকরি করছেন তাঁরা চাকরি চালিয়ে যেতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছিল। তবে, রিপোর্ট অনুসারে, এবার LGBTQIA+ সদস্য, এমন যাঁরা বর্তমানে চাকরি করছেন, তাঁদেরও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

আগামী বছর ২০ জানুয়ারি রাষ্ট্রপতি হিসাবে তাঁর প্রথম দিনেই এই আদেশ জারি হতে পারে বলে জল্পনা। 
বর্তমানে মার্কিন সামরিক বাহিনীতে প্রায় ১৫ হাজার ট্রান্সজেন্ডার কাজ করছেন।   রাষ্ট্রপতি জো বাইডেন সামরিক ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের যোগ দেওয়া নিয়ে  ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। 

ট্রাম্প তাঁর প্রেসিডেন্ট হিসেবে প্রথম পর্যায়ে খুব কঠোর ভাবেই রূপান্তরকামীদের সেনাবাহিনীতে থাকার বিরোধিতা করেছিলেন। ট্যুইট করেছিলেন, মার্কিন সেনাবাহিনীর কোনো বিভাগে রূপান্তরকামী কোনও ব্যক্তিকে যুক্তরাষ্ট্র সরকার সুযোগ দেবে না । মার্কিন সেনাবাহিনীর একমাত্র লক্ষ্যই হল যুদ্ধে জয় পাওয়া । রূপান্তরকামীদের এই বাহিনীর সঙ্গে যুক্ত করা মানেই তাঁদের চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয় বহন করা। জেনারেল ও সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ট্রাম্প। তারপর চাকরিক্ষেত্রে লিঙ্গ বৈষম্য জারি করার অভিযোগ এনে সে সময় সশস্ত্র বাহিনীর ৫ সদস্য মামলা করেন। মামলাকারীরা আদালতে জানায়  ,  মার্কিন সংবিধান সবার সমান অধিকার নিশ্চিত করে। এই নিষেধাজ্ঞা সংবিধানের সেই নীতিকেই লঙ্ঘন করা। 

এরপর ট্রাম্পের শাসন শেষ হলে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। তবে বাইডেনের পর আবার এখন ট্রাম্প জমানা। তাহলে কি LGBTQIA+ দের জন্য ফিরে আসবে সেই কালো সময়?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget