এক্সপ্লোর

দুর্নীতি মামলায় ৫ বছরের জেল খালেদার, ডিসেম্বরের ভোটে লড়তে পারবেন না? রায় ঘোষণার আাগেই অশান্তি বাংলাদেশে

ঢাকা: খালেদা জিয়ার ৫ বছরের জেল। দুর্নীতি মামলায় সাজা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) নেত্রীর। নিজের অনাথ আশ্রমের ট্রাস্টের জন্য বরাদ্দ ২৫২০০০ মার্কিন ডলার বিদেশি অনুদান নয়ছয়ের মামলায় বাংলাদেশের পঞ্চম বিশেষ আদালতে আজ দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এই রায়ের ফলে ডিসেম্বরের পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি। ধাক্কা খেল তাঁর রাজনৈতিক ভবিষ্যত্, মনে করা হচ্ছে এমনটাই। এই মামলায় ১০ বছরের কারাবাস হয়েছে ৭২ বছর বয়সি খালেদার ছেলে তারিক রহমান ও আরও চারজনের। বিচারক মহম্মদ আখতারুজ্জামান সশ্রম কারাদণ্ড দিয়েছেন খালেদাকে। নেত্রীর শরীর-স্বাস্থ্য ও সামাজিক মর্যাদার কথা মাথায় রেখেই কম মেয়াদের সাজা দেওয়া হল বলে জানান তিনি। এ খবর ডেইলি স্টারের। মামলায় খালেদা, বাকিরা অভিযুক্ত হওয়ার চার বছর বাদে এল এই রায়। এদিন মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে টানটান উত্তেজনার মধ্যেই ব্যাপক অশান্তি হয় পুলিশ ও খালেদার সমর্থকদের মধ্যে। খালেদা আদালত রওনা দেন, রাস্তায় নেমে পড়ে তাঁর অনুগামীরা। পুলিশকে টার্গেট করে ইট-পাথর ছোঁড়ে তারা। পাল্টা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। দুর্নীতি বিরোধী কমিশনের দায়ের করা দুটি দুর্নীতির অভিযোগের ব্যাপারে খালেদাকে ২০১৪-র ১৯ মার্চ অভিযুক্ত করে  নিম্ন আদালত। সেই নির্দেশ বৈধ বলে বহাল রাখে বাংলাদেশ হাইকোর্ট। প্রাক্তন প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে সেই নির্দেশ চ্যালেঞ্জ করেন। তবে ২০১৪-র ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট তাঁর দ্বিতীয় লিভ টু আপিল খারিজ করে নিম্ন আদালতে বিচারের মুখোমুখি হতে বলে। ফলে তাঁর দুর্নীতি মামলা এড়ানোর শেষ চেষ্টা ব্যর্থ হয়। কমিশনের অভিযোগ ছিল, খালেদার দুটি ট্রাস্টের  অস্তিত্ব ছিল কেবলমাত্র কাগজপত্রেই। তিনি ২০০১ থেকে ২০০৬ এর মধ্যে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী থাকাকালে ট্রাস্টের নামে বিপুল পরিমাণ অর্থ নয়ছয়, আত্মসাত্ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget