এক্সপ্লোর

'পুলিশি নিষ্ক্রিয়তায়' ক্ষুব্ধ ধর্ষিতা জৈনাবের বাবা, অপরাধীর খোঁজে সেনা, আইএসআই

লাহৌর: সাত-বছরের মেয়েকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল পাকিস্তান। এই ঘটনার তীব্র প্রতিবাদে সোচ্চার সোশ্যাল মিডিয়া। পুলিশি গাফিলতির দিকেই আঙুল তুলেছে নিহতের পরিবার।

পাক পঞ্জাব প্রদেশের কসুর জেলায় গত সপ্তাহে মেয়েটিকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। মঙ্গলবার, একটি আবর্জনা থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, গত ৫ তারিখ, বাড়ির কাছে একটি ধর্মীয় শিক্ষাকেন্দ্রে গিয়েছিল মেয়েটি। তারপর থেকেই তার খোঁজ মিলছিল না। অভিযোগ, এক ‘সিরিয়াল কিলার’ মেয়েটিকে অপহরণ করে।

জেলার শীর্ষ পুলিশ আধিকারিক জুলফিকার আহমেদ জানান, মেয়েটির বাবা-মা হজ করতে সৌদিতে রয়েছেন। মেয়েটি মাসির কাছে ছিল। পোস্ট-মর্টেমের রিপোর্টে স্পষ্ট, মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই পাকিস্তান জুড়ে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। বিচারের দাবিতে মানুষ পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে। টানা দুদিন ধরে চলছে এই প্রতিবাদ-বিক্ষোভ।

এদিন কসুরের শাসক পিএলএমএন দলের বিধায়কের বাড়িতে হামলা চালায় স্থানীয় জনতা। তাঁর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় হাসপাতালেও।

লাহৌরে উত্তেজিত জনতা ফিরোজপুর রোড দীর্ঘক্ষণ অবরোধ করে। রাওয়ালপিন্ডিতেও দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে প্রতিবাদীরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধও হয়। জানা গিয়েছে, পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

শুধুমাত্র রাস্তায় নয়, ৭ বছরের মেয়ের নির্মম পরিণতির প্রতিবাদে সোচ্চার সোশ্যাল মিডিয়াও। পাকিস্তানি অভিনেতা মাহিরা খান ও আলি জাফর ঘটনার তীব্র নিন্দা করেন। বিচার দাবি করে তিনি বলেন, এধরনের ন্যক্কারজনক ঘটনা যতবার ঘটে, ততবার দেশও ব্যর্থ হয়।

https://twitter.com/TheMahiraKhan/status/951204341322600450

আলি বলেন, জীবনে এত ক্ষিপ্ত ও হতাশ হইনি। আমি চাই, জৈনাব বিচার পাক। বাবা-মা উমরাহতে গিয়েছেন, আর মেয়ের এই পরিণতি!

মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন নিহতের বাবা। ক্ষোভ উগরে দিয়েছেন পুলিশের ওপর। তিনি জানান, পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করলে অপহরণের দিনই তাঁর মেয়ে উদ্ধার হত।

তিনি বলেন, মেয়ের জন্য যাঁরা বিচার চাইলেন, পুলিশ তাঁদের গুলি করে মারল। অথচ, আমার মেয়ের হত্যাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না। তিনি জানান, পুলিশের ওপর তাঁর কোনও ভরসা নেই।

ঘটনার গুরুত্ব বিচার করে সরকারকে স্বতঃপ্রণোদিত নোটিস পাঠিয়েছেন দেশের প্রধান বিচারপতি। পাশাপাশি, মেয়েটির হত্যাকারীদের খুঁজে বের করতে সামরিক বাহিনী ও আইএসআই-কে নির্দেশ দিয়েছেন পাক সেনাপ্রধান।

প্রবল সমালোচনার মুখে হত্যাকারীদের খোঁজে ১ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছে পাক পঞ্জাব প্রশাসন। এছাড়া, ২ প্রতিবাদীকে গুলি করে মারার জন্য ৪ পুলিশকর্মীর বিরুদ্ধে হত্যার মামলা রুজু করা হয়েছে।

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget