এক্সপ্লোর

আজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, শেষ মুহূর্তে সমর্থন বাড়ানোর দৌড়ে ট্রাম্প-হিলারি

নিউ ইয়র্ক: টানা কয়েক মাসের হাড্ডাহাড্ডি যুদ্ধ এবার চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, বুধবার ফল ঘোষণা। তার আগে শেষ মুহূর্তে নিজের নিজের দিকে খানিকটা সমর্থন বাড়িয়ে নেওয়ার তাগিদে ভোটে যাওয়া প্রদেশগুলি চষে ফেলছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। তবে দুই প্রার্থীর মধ্যে কাদা ছোড়াছুড়ি শেষ হয়নি এখনও। ট্রাম্প বলেছেন, হিলারি জাল, আবার হিলারির অভিযোগ, ট্রাম্প ক্ষমতায় এলে দেশটাকে টুকরো করে ফেলবেন। দুই প্রার্থীরই নিজ নিজ সমর্থকদের কাছে আবেদন, নিজের ভোটটা ঠিকমত দিন। ডেমোক্র্যাট হিলারির সমর্থক মূলত দক্ষিণ আমেরিকান, আফ্রিকান-আমেরিকান ও তরুণ প্রজন্ম। আরও পড়ুন হিলারিকে সমর্থন সলমনের উল্টোদিকে রিপাবলিকান ট্রাম্পকে চাইছেন মূলত শ্বেতাঙ্গরা ও ১০ বছরের ডেমোক্র্যাট শাসনে অসন্তুষ্ট একটা অংশ। ট্রাম্প যাঁদের রাজনৈতিক কারণে একঘরে বলে অভিহিত করেছেন, সেই মধ্যবিত্ত শ্রেণির একটা বড় অংশও সমর্থন করছেন তাঁকে। আরও পড়ুন ভারতীয়দের ভালবাসেন, তিনি প্রেসিডেন্ট হলে ঘনিষ্ঠতম হবে ভারত-মার্কিন সম্পর্ক, বললেন ডোনাল্ড ট্রাম্প সমীক্ষা বলছে, মিশিগান নিয়ে দু’পক্ষের ভালরকম লড়াই হবে। এই প্রদেশ ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হলেও এবার এখানে প্রচারে ঝড় তুলেছেন ট্রাম্প। পেনিসিলভ্যানিয়ার রায় কোনদিকে যায়, তার ওপরেও অনেকটা নির্ভর করছে দুই প্রার্থীর ভাগ্য। তবে সিংহভাগ সমীক্ষাই রায় দিয়েছে হিলারির পক্ষে। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কৃষ্ণাঙ্গদের মধ্যে এখনও ভাল জনপ্রিয়তা রয়েছে। হিলারির হয়ে টানা প্রচার চালিয়েছেন তিনি, দেশবাসীকে বারবার আহ্বান জানিয়েছেন, ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দিতে। দাবি করেছেন, দেশ ও সেনাবাহিনীর প্রধান হওয়ার জন্য ট্রাম্প মোটেই যোগ্য নন, মার্কিন চাওয়া পাওয়ার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তা ছাড়া এফবিআই ঠিক ভোটের আগে আচমকা ইমেল কাণ্ডে হিলারির বিরুদ্ধে ক্রিমিন্যাল চার্জ না আনার ঘোষণা করাও পক্ষে গিয়েছে তাঁর। যদিও সমীক্ষা বলছে, খুব অল্প ব্যবধানেই ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget