এক্সপ্লোর

PM Modi in Bangladesh: বঙ্গবন্ধুকে গাঁধী শান্তি সম্মান দিতে পেরে আমরা গর্বিত: ঢাকায় মোদি

‘মুক্তিযুদ্ধের শহিদ এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাই’, বললেন প্রধানমন্ত্রী

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গাঁধী শান্তি পুরস্কারে ভূষিত করার ঘটনা প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ‘বঙ্গবন্ধুকে গাঁধী শান্তি সম্মান দিতে পেরে আমরা গর্বিত। মুক্তিযুদ্ধের শহিদ এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাই। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষ পালিত হচ্ছে। একইসঙ্গে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কেরও ৫০ বছর। প্রত্যেক ভারতবাসীর তরফ থেকে বাংলাদেশের প্রত্যেককে অভিনন্দন। 

মোদি মনে করিয়ে দেন, ‘পাকিস্তানের সেনারা যে জঘন্য অত্যাচার করেছে তা সবাই জানে। বঙ্গবন্ধুর নেতৃত্ব ঠিক করে দিয়েছিল, বাংলাদেশকে কোনও শক্তি আটকে রাখতে পারবে না। 

একইসঙ্গে, তিনি ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর কথাও স্মরণ করেন। বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর প্রচেষ্টা সর্বজন বিদিত। মোদি জানান, তখন অটল বিহারী বাজপেয়ী বাজপেয়ী বলেছিলেন, আমরা ইতিহাস তৈরি করতে চলেছি।’

মোদি যোগ করেন, ‘ভারত-বাংলাদেশে একসঙ্গে এগিয়ে যাওয়া প্রয়োজন। আমরা দেখিয়েছি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। ছিটমহল হস্তান্তর তারই প্রমাণ। 

মোদি বলেন, ‘করোনাকালেও দুদেশের মধ্যে বোঝাপড়া খুব ভাল ছিল। ভারতীয় ভ্যাকসিন বাংলাদেশের ভাইবোনেদের দিতে পেরে আমি আনন্দিত। তাঁর মতে, ‘দুদেশের সম্পর্ক মজবুত করার জন্য যুব সমাজের আদানপ্রদান জরুরি। বাংলাদেশের ৫০জন উদ্যোগপতিকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানাই। 

করোনাকালে প্রায় ১৫ মাস পর, বিদেশ সফরে প্রধানমন্ত্রী। দু’ দিনের সফরে আজ বাংলাদেশ রওনা দেন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকায় পৌঁছন মোদি।

তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদি।

ঢাকায় পৌঁছেই জাতীয় স্মৃতি সৌধ দর্শন করেন মোদি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁর সাহসিকতা ও বলিদানকে শ্রদ্ধা জানাতেই নির্মিত হয়েছিল বাংলাদেশের এই জাতীয় স্মৃতিস্তম্ভ। 

এরপর বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক হয় তাঁর। সেখান থেকে বিকেল চারটে নাগাদ জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন মোদি। এরপর তিনি বাপু বঙ্গবন্ধু ডিজিটাস ভিডিও প্রদর্শনীর সূচনাও করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget