এক্সপ্লোর

৯৬টি হাড় ভাঙা, মাথার খুলি ফাটা, ১০ সপ্তাহের অপরিণত শিশুকন্যার হত্যায় অভিযুক্ত বাবা-মা

অপরিণত শিশু হিসেবে জন্ম নিয়েছিল জ্যাসমিন রবিন। মাত্র ১২ দিন আগেই সে ছাড়া পেয়েছিল হাসপাতাল থেকে। কিন্তু, তার এই জীবন স্থায়িত্ব হল মাত্র ১০ সপ্তাহ। গত বছরের ১৫ জুলাই এই বিভৎসতাকে সঙ্গী নিয়ে ছোট্ট জ্যাসমিন মারা যায়।

হিউস্টন: বাড়ি নিয়ে আসার কয়েকদিনের মধ্যেই সদ্যোজাত কন্যার মাথার খুলি ফাটল এবং শরীরে ৯০টির বেশি ফ্র্যাকচার! অচিরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে একরত্তি শিশুটি। এমন ভয়াবহ পরিস্থিতির জন্য বাবা-মার বিরুদ্ধে হত্যা সহ একাধিক অভিযোগ দায়ের করল পুলিশ। ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন। খবরে প্রকাশ, অপরিণত শিশু হিসেবে জন্ম নিয়েছিল জ্যাসমিন রবিন। মাত্র ১২ দিন আগেই সে ছাড়া পেয়েছিল হাসপাতাল থেকে। কিন্তু, তার এই জীবন স্থায়ী হল মাত্র ১০ সপ্তাহ। গত বছরের ১৫ জুলাই এই বীভৎস অত্যাচারের শিকার হয়ে ছোট্ট জ্যাসমিন মারা যায়। শিশুর বাবা ২৪ বছরের জেসন পল রবিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। মা ২১ বছরের ক্যাথেরিন উইনধাম হোয়াইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। হ্যারিস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কিম ওগ জানান, যাদের ওপর দায়িত্ব ছিল রক্ষা করার, তাদের হাতেই মৃত্যু হল। ঘটনার পূর্ণ তদন্ত ও তথ্যগুলিকে ভাল করে যাচাই করার পরই মৃত শিশুর বাবা-মায়ের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। মৃত্যুর পর হাসপাতালে শিশুর শরীরের ময়নাতদন্ত করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, কোনও ভারী জিনিসের আঘাত রয়েছে মাথায়। তদন্তকারীদের অনুমান, শিশুটি কাঁদছিল। এতে রবিন রেগে গিয়ে সম্ভবত জোরে ঝাঁকিয়ে দেয়। পাঁজরে একাধিক চিড় হয়ে যায়। পাঁজরে মোট ৭১টা চিড় ধরা পড়ে। এছাড়া, বড় হাড়ে ছিল আরও ২৩টি চিড়। অর্থাৎ, ১০ সপ্তাহের শিশুর শরীরে মোট ৯৬টি চিড়! শিশুর শরীর এতটাই বিকৃত হয়ে গিয়েছিল, যে অটোপ্সি করতে কয়েকমাস সময় লেগে গিয়েছিল। অভিযুক্ত বাবা জানিয়েছে, সে নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য মনস্তত্ব সংক্রান্ত বই পড়ত। মৃতার মা আবার তার শিশুর মাথার আঘাতের জন্য হাসপাতালের কর্মীকে দোষারোপ করেছে।

সেরা শিরোনাম

Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget