এক্সপ্লোর

শ্রীনিবাস হত্যা: ওর জন্যই আমি বেঁচে, নিহত বন্ধুর প্রার্থনাসভায় আবেগাপ্লুত আহত অলোক

হিউস্টন: মার্কিন নাগরিকের হাতে বিদ্বেষমূলক হামলার শিকার ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার হত্যার প্রতিবাদে সোমবার কানসাস সিটিতে শান্তি মিছিল ও প্রার্থনায় অংশ নিলেন শ’য়ে শ’য়ে মানুষ। তাঁদের হাতে প্ল্যাকার্ড, যাতে ছিল শান্তির বার্তা। ছিলেন নিহতের বন্ধু তথা হামলায় আহত অলোক মাদসানি।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ছবি। তাঁদের মুখে ছিল স্লোগান, ‘আমরা শান্তি চাই, শান্তি ভালবাসি। একতাই আমাদের শক্তি...’ আবার অনেকের হাতে ছিল মোমবাতি। সেখানে লেখা ছিল, ‘আমরা ঘৃণার রাজনীতি চাই না।’

KANSAS-PRAYER

এদিনের মিছিল করে বিশেষ প্রার্থনার জন্য কানসাসের হিন্দু মন্দির ও সংস্কৃতি সকলে সমবেত হন। সেখানে উপস্থিতদের সামনে বক্তব্য পেশ করেন শ্রীনিবাস, যিনি বুধবারে ঘটনার সময় নিহতের সঙ্গেই ছিলেন। ওই হামলায় শ্রীনিবাস মারা গেলেও, কোনওক্রমে প্রাণে বেঁচে যান অলোক। তবে, গুরুতর জখন হন। এদিন ক্রাচ নিয়ে হাঁটতে দেখা যায় তাঁকে।

বন্ধুর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অলোক। দীর্ঘ নয় বছরের বন্ধুত্বের কথা স্মরণ করে তিনি বলেন, শ্রীনির মত দয়ালু ব্যক্তি খুব কমই দেখা যায়। ওর মধ্যে সকলের জন্য ভালবাসা, সমবেদনা, যত্ন ছিল। ওকে কখনই কোনও বিদ্বেষমূলক, জল্পনা বা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে শুনিনি। ও সবসময় চাইত যাতে সকলে ভাল থাকুক।

kansas-engineer-1488192078

এখানেই থেমে থাকেননি অলোক। জানান, কীভাবে, নিজের প্রাণ দিয়েও তাঁর জীবন বাঁচিয়েছেন শ্রীনিবাস। বলেন, আজ তো এখানে ওর থাকার কথা ছিল, আমার নয়। আজ আমি এখানে (বেঁচে) শুধুমাত্র আমার সবচেয়ে ভাল বন্ধুর জন্যই। অলোক যোগ করেন, শ্রীনি নেই, এটা বিশ্বাসই হচ্ছে না। অলোকের মতে, সেদিন রাতে যা ঘটেছে, তা কখনই কাঙ্খিত নয়, তবুও সেটাই ঘটল।

এদিনের প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন হামলায় জখম হওয়া আরেক জন—মার্কিন নাগরিক ইয়ান গ্রিলট ও তাঁর পরিবার। উপস্থিত ছিলেন কানসাসের লেফটেন্যান্ট গভর্নর জেফ কলিয়ার, মার্কন কংগ্রেসের সদস্য কেভিন ইয়োডার, ওলাথেক মেয়র মাইক কোপল্যান্ড ও পুলিশ প্রধান স্টিভেন মেঙ্কে সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা।

kansass-kLvD--621x414@LiveMint

এদিনের প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন সব ধর্মের মানুষ। হিন্দু, মুসলিম, ক্রিশ্চান, ইহুদি ও শিখ প্রার্থনাসভা শুরু হয়। শেষ হয় জন লেননের বিখ্যাত গান – ইম্যাজিন দিয়ে।

গত বুধবার, কানসাস সিটির একটি পানশালায় বিদ্বষমূলক হামলায় মৃত্যু হয় শ্রীনিবাসের। তাঁকে খুব কাছ থেকে গুলি করে প্রাক্তন মার্কিন নৌসেনা কর্মী অ্যাজাম পুরিনটন। তার আগে, শ্রীনিবাস ও তাঁর সঙ্গীকে বর্ণবিদ্বেষমূলক গালাগালি করে আততায়ী। শুধু তাই নয়, শ্রীনিবাসদের উদ্দেশ্যে সে ‘বেরিয়ে যাও আমার দেশ থেকে’ ও ‘তোমরা জঙ্গি’ জাতীয় মন্তব্যও করে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget