এক্সপ্লোর

পুলওয়ামা হামলা: পাকিস্তান ভারতে একটা পরমাণু বোমা ফেললে ওরাও ২০টা মেরে আমাদের ধ্বংস করে দিতে পারে! পাক শাসকদের মুশারফ

দুবাই: পুলওয়ামা হামলার প্রেক্ষাপটে পাকিস্তানি নেতৃত্বকে সাবধান করে দিলেন পারভেজ মুশারফ। প্রাক্তন পাক সামরিক একনায়কতন্ত্রী প্রেসিডেন্ট ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধের কোনও আলোচনা, ভাবনাচিন্তাকেই অবাস্তব আখ্যা দিয়ে বলেছেন, অত সহজ নয় ওটা। এ ধরনের কথাই বলবেন না। সবসময় সামরিক কৌশল বলে একটা ব্যাপার থাকে। ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত পাক প্রেসিডেন্ট ছিলেন মুশারফ। বেশ কিছুদিন দুবাইয়ে স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন। পাক সংবাদপত্র দি ডন এর খবর, সেখানে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, পাকিস্তান ভারতের ওপর একটা পরমাণু বোমা ফেললে পড়শী রাষ্ট্রও ২০টা বোমা মেরে আমাদের ধ্বংস করে দিতে পারে। ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ হামলায় অন্তত ৪০ জন জওয়ানের মৃত্যুর পর ক্রমাগত উত্তপ্ত হয়ে চলছে ভারত, পাকিস্তান সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে সন্ত্রাস দমনে ব্যবস্থা নিতে বলে মৃত জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, সেনাবাহিনীকে তাদের পছন্দমতো সামরিক পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন। পাল্টা ইমরান খানও ভারতের কাছে পুলওয়ামা হামলায় তথ্যপ্রমাণ চেয়েছেন, পাকিস্তানের ওপর হামলা হলে তাঁরাও সমুচিত জবাব দেবেন বলেও জানিয়ে দিয়েছেন। এই প্রেক্ষাপটেই ওই মন্তব্য মুশারফের। তিনি বলেছেন, সমাধান একটাই। তা হল, আমাদের আগে ৫০টা পরমাণু বোমা মেরে ওদের আক্রমণ করতে হবে যাতে পাল্টা ওরা ২০টা বোমা মারতেই না পারে। আপনারা কি ৫০টা বোমা নিয়ে ওদের আঘাত করতে তৈরি? ডন –এর খবর, ১৯৯৯-এর কারগিল যুদ্ধের সময় পাকিস্তান সেনাপ্রধান পদে থাকা মুশারফ বলেছেন, কাশ্মীরে কিছু এলাকায় ভারত যেমন সুবিধাজনক জায়গায় আছে এবং সার্জিক্যাল হামলা চালাতে পেরেছিল, তেমনই পাকিস্তানও অন্য অনেক জায়গায় তুলনামূলক ভাবে ভাল জায়গায় আছে। পাকিস্তান সেনাবাহিনীকে সম্ভাব্য যে কোনও ভারতীয় অভিযান মোকাবিলায় আগেভাগে প্ল্যান তৈরি রাখার পরামর্শ দিয়েছেন মুশারফ। প্রসঙ্গত, প্রাক্তন জেনারেলকে বেনজির ভুট্টো হত্যা মামলা ও লাল মসজিদের মৌলবি হত্যা মামলায় পলাতক ঘোষণা করা হয়েছে। ২০০৭ এর সংবিধান খারিজের জন্য রাষ্ট্রদ্রোহিতা মামলা সহ আরও একাধিক মামলা ঝুলছে তাঁর নামে। চিকিত্সার জন্য ২০১৬-য় সংযুক্ত আরব আমিরশাহি যান, তারপর আর পাকিস্তান ফেরেননি মুশারফ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget