এক্সপ্লোর

Imran Khan: এবার রক্তক্ষয়ী সংগ্রাম হবে, গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া ইমরানের

Imran Khan Remarks: তাঁর ওপর হামলার পিছনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, মেজর জেনারেল ফয়জল নাসিরের হাত রয়েছে বলে অভিযোগ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর।

নয়া দিল্লি: পাকিস্তানে (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী (Prime Minister) ইমরান খানের (Imran Khan) মিছিলে গুলি চলার পর এবার প্রথম প্রতিক্রিয়া দিলেন তিনি। ইমরান বলেন, পাকিস্তানের পরিস্থিতি ’৭১-এর মতো। এবার রক্তক্ষয়ী সংগ্রাম হবে, গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই হুঁশিয়ারি ইমরানের।                   

তাঁর ওপর হামলার পিছনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, মেজর জেনারেল ফয়জল নাসিরের হাত রয়েছে বলে অভিযোগ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর। এরই মধ্যে পাকিস্তান জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে ইমরান অনুগামীরা।              

পাক সংবাদমাধ্যমে যে ভিডিও সামনে এসেছে, তাতে ইমরানকে ধরে গাড়িতে তুলতে দেখা গিয়েছে কয়েক জনকে। তাতে চাপিয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ইমরানকে লাহৌরের হাসপাতালে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।                                     

আরও পড়ুন, 'কোনও উপায় নেই তাই ছাঁটাই, বিপুল টাকা খোয়াচ্ছে টুইটার', মন্তব্য 'চিন্তিত' ইলনের

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার গুজরানওয়ালায় সপ্তম দিনের পদযাত্রা নিয়ে বেরিয়েছিলেন ইমরান। সেই সময়ই পর পর এলোপাথাড়ি গুলির শব্দে কেঁপে ওঠে চারিদিক। ইমরানকে লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর পায়ে গুলি লেগেছে। আহত হয়েছেন এক শিশু-সহ আরও সাত জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরানের দলের নেতা ফয়জল জাভেদও গুলিবিদ্ধ হয়েছেন।                                   

সূত্রের খবর, একাধিক গুলি লাগে তাঁর পায়ে। তারপর দ্রুত তাঁকে লাহোরের শৌকত খানুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সার্জারি করা হয়েছে তাঁর। ইমরানের চিকিৎসার জন্য় তৈরি হয়েছে চার সদস্যের টিমের। সূত্রের খবর, পা থেকে গুলি বের করার পরে তিনি কিছুটা হলেও স্থিতিশীল রয়েছেন। তাঁকে নজরে রেখেছেন চিকিৎসকরা।                                                                                    

 

সেরা শিরোনাম

Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের

ভিডিও

TMC News:
TMC News:
Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget