এক্সপ্লোর

রোগিনীকে প্রেম নিবেদন করে সাজা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার

লন্ডন: প্রেমে পড়ার কত জ্বালা! রোগিনীকে দেখে মুগ্ধ ডাক্তার। প্রেমপত্র পাঠিয়ে হৃদয়ের উথালপাথাল দশার কথা জানিয়েওছিলেন। কিন্তু রোগিনী সেই চিঠি নিয়ে সটান পুলিশের কাছে হাজির হলেন। শেষপর্যন্ত নিষিদ্ধ হতে হল ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত ওই সার্জন ডাক্তার সচিন্দ্র অমরাগিরিকে।  ব্রিটেনের মেডিক্যাল ট্রাইব্যুনাল তাঁর চিকিত্সা সংক্রান্ত পেশা চালিয়ে যাওয়া থেকে নিষিদ্ধ করেছে। পেশাগত পদের অপব্যবহারের জন্য তাঁকে দোষী সাব্যস্ত করে মেডিক্যাল প্র্যাকটিশনার্শ ট্রাইব্যুনাল সার্ভিস অমরাগিরির নাম চিকিত্সকদের নথিভুক্ত তালিকা থেকেই বাদ দিয়েছে। রীতিমতো কাব্যিক ভাষায় প্রেমাস্পদর কাছে চিঠি লিখেছিলেন ওই ডাক্তার। চিঠিতে লেখেন, ‘আমার হৃদয়ের গভীরের সুপ্ত তন্ত্রীতে টান দিয়েছ তুমি। আমার ক্লিনিকে যখন প্রথম এলে তখন চমকে গিয়েছিলাম। তোমাকে দেখে অদ্ভূত শিহরণে ভেসে যেতে বসেছিলাম’। চিঠিতে কফিপানের আমন্ত্রণও ওই মহিলাকে জানিয়েছিলেন অমরাগিরি। কিন্তু পেটের সমস্যার চিকিত্সা করাতে গিয়ে এভাবে প্রেমপত্র ধেয়ে আসবে বলে ভাবতে পারেননি রোগিনী। ট্রাইব্যুনালের শুনানিতে তিনি বলেছেন, ‘আমি ভাবলাম, উনি আমার ঠিকানা জানেন, কোথায় থাকি তাও জানেন। এমনকি আমার ফোন নম্বরও তাঁর কাছে রয়েছে’। ট্রাইব্যুনালের শুনানিতে বলা হয়, অমরাগিরি যে তাঁর পেশাগত বিধি ভাঙছেন তা তাঁর চিঠিতেই স্পষ্ট। তিনি লিখেছিলেন, ‘এই চিঠি লিখতে গিয়ে আমার মনে হচ্ছে যে, তোমার সম্পর্কে যে তথ্য আমার কাছে রয়েছে, তার সুযোগ নিচ্ছি আমি’। ট্রাইব্যুনালের শুনানিতে ছিলেন না অমরাগিরি। তিনি তাঁর বিরুদ্ধে সুযোগের অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওটা ছিল ‘মুহুর্তের পাগলামি’। ব্রিটেনের মেডিক্যাল কাউন্সিলে লেখা চিঠিতে অমরাগিরি দাবি করেছেন, ওই মহিলার প্রতি তিনি কোনওভাবেই শারীরিকভাবে আকৃষ্ট হননি। এটা ছিল ক্ষণিকের ভাবাবেগ মাত্র। তিনি কাউকে কোনওভাবে আঘাত করতে চাননি বলে মন্তব্য করেছেন অমরাগিরি। তবে কফিপানের জন্য আমন্ত্রণ জানানোটা ভুল হয়ে গিয়েছিল বলে মেনে নিয়েছেন তিনি। ওই ডাক্তার ওই মহিলা ও ওয়েস্ট মিডল্যান্ডের ডুডলে-র রাসেল হল হাসপাতালের সহ চিকিত্সকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। ট্রাইব্যুনালের নির্দেশের বিরুদ্ধে আর্জি জানানোরও সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget