এক্সপ্লোর

আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে মৃত ১০ জন শিখ সহ ২০, নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

কাবুল: আফগানিস্তানের জালালাবাদে আত্মঘাতী বিস্ফোরণে ১০ জন শিখ সহ ২০ জনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করল ভারত। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে বলেছেন, ‘আমরা গতকাল আফগানিস্তানে জঙ্গি হামলার কড়া নিন্দা করছি। এটা আফগানিস্তানের বহুত্ববাদী সংস্কৃতির উপর হামলা। শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। যাঁরা জখম হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই শোকের মুহূর্তে আফগানিস্তান সরকারকে সাহায্য করতে তৈরি ভারত।’ আফগানিস্তানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘জালালাবাদে ঘৃণ্য ও কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলায় আফগানিস্তানের ২০ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন শিখ। এই হামলায় ২০ জনেরও বেশি জখম। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই হামলা ফের দেখিয়ে দিল, আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। যারা সন্ত্রাসবাদীদের মদত দেয়, তাদের দায় নিতে হবে।’ পুলিশ প্রধান গুলাম সানায়েই স্তানিকজাই জানিয়েছেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি জালালাবাদে এসেছিলেন। গভর্নরের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সংখ্যালঘু শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। সেই সময়ই আত্মঘাতী বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে আছেন শিখ নেতা অবতার সিংহ খালসা। তিনি অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু এর আগেই আত্মঘাতী বিস্ফোরণে তাঁর মৃত্যু হল।

সেরা শিরোনাম

Brazil Elections: নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Benjamin Netanyahu: ইজ়রায়েলে কঠিন পরীক্ষার মুখে বেঞ্জামিন নেতানিয়াহু, সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারেন, একজিট পোলে চমক
ইজ়রায়েলে কঠিন পরীক্ষার মুখে বেঞ্জামিন নেতানিয়াহু, সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারেন, একজিট পোলে চমক
Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget