এক্সপ্লোর

সার্বভৌমত্বের ওপর হামলা হলে জবাব দেওয়ার অধিকার আছে ভারতের, বলল বাংলাদেশ

ঢাকা: ভারতের পাশেই বাংলাদেশ। ভারতের পর ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কটের রাস্তায় হেঁটেছে তারা। এবার  পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনার জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়ার পদক্ষেপকেও পূর্ণ সমর্থন জানাল পড়শী দেশটি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল চৌধুরি সাফ বলেছেন, নিজের সার্বভৌমত্ব ও দেশের মাটিতে যে কোনও আক্রমণের জবাব দেওয়ার যাবতীয় আইনি ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃত অধিকার আছে ভারতের। পাশাপাশি অবশ্য ঢাকার তরফে সব পক্ষকে ‘সংযত থাকা’র আবেদনও করা হয়েছে। কাশ্মীর ইস্যু নিয়ে হাসিনার ওই পরামর্শদাতা বলেন, এটা দ্বিপাক্ষিক বিতর্কের বিষয়। কাশ্মীর নিয়ে বহুদিন ধরেই লাগাতার বিতর্ক চলছে। এক্ষেত্রে এক পক্ষের ওপর অপর তরফ হামলা করেছে। বাংলাদেশ সবসময় মনে করে, যে কোনও সার্বভৌমত্ব ও আইনি এক্তিয়ারের ওপর যে কোনও আক্রমণ বা আগ্রাসন কখনই মেনে নেওয়া যায়  না, বাংলাদেশ এও বলে, যে কোনও দেশের আরেকটি দেশের সার্বভৌমত্বকে সর্বদা সম্মান করা উচিত। চৌধুরি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার  পরই এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে, বাংলাদেশের মাটিতে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর ঠাঁই হবে না, সেখানে বসে ভারতের মাটিতে হামলা চালানোর কোনও ছক তৈরি করা যাবে না। এই অবস্থানের প্রতি গভীর দায়বদ্ধতা পালন  করছে বাংলাদেশ। এ ধরনের যে কোনও কার্যকলাপ সম্পর্কে জিরো টলারেন্স অর্থাত বিন্দুমাত্র সহ্য না করার নীতি নিয়েছে তাঁদের দেশ। একটি ভারতীয় টিভি চ্যানেলকে তিনি ফোনে এও বলেন, আমার মতে, ভারত সরকার ও জনগণের দুনিয়ার যে কোনও প্রান্ত থেকে, এমনকী প্রতিবেশী দেশ থেকে হলেও, যে কোনও ধরনের আক্রমণ ফিরিয়ে দেওয়ার  পূর্ণ এক্তিয়ার আছে। তবে পড়শী, প্রতিবেশী দেশগুলির মধ্যে সংযম বজায় রাখার আবেদনও জানান তিনি। বলেন, বাংলাদেশ চায় এ ধরনের পরিস্থিতিতে সব পক্ষেরই সংযত থাকা কাম্য। কেননা আমরা  মনে করি, সার্ক দেশগুলির মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে, পরস্পরের সার্বভৌমত্বকে মর্যাদা দিয়ে  পাশাপাশি থাকাটাই বাঞ্ছনীয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget