এক্সপ্লোর

অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করল ভারত, জাপান

টোকিও: ভারত ও জাপানের মধ্যে ঐতিহাসিক অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হল।

বর্তমানে জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজধানী টোকিওতে জাপ প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। এরপরই চুক্তি স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা।

বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং ভারতে মার্কিন সংস্থার পরমাণিক বিদ্যুৎ চুল্লি নির্মাণের জন্য পরিকাঠামোগত সহযোগিতার বিষয়গুলি উত্থাপিত হয়।

এর আগেই, গত ডিসেম্বরে জাপ প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ই অসামরিক পরমাণু চুক্তির ক্ষেত্রে বৃহত্তর ঐকমত্যে পৌঁছালেও কিছু জায়গায় দ্বিমত থাকায় সেই সময় চুক্তি স্বাক্ষরিত হয়নি।

চুক্তির পরই বিদেশমন্ত্রকের তরফে টুইট করা হয়। লেখা হয়, স্বচ্ছ, সবুজ বিশ্বের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঐতিহাসিক চুক্তি।

আরও পড়ুন: 

ভারতকে বিশ্বের সবচেয়ে বড় খোলা অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য:মোদী

এই চুক্তির ফলে, ভারতে পরমাণু প্রযুক্তি রফতানি করতে পারবে জাপান। প্রসঙ্গত, ভারতই হল পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর না করা প্রথম দেশ যাদের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করল জাপান।

কূটনৈতিক মহলের মতে, এর থেকেই পরিষ্কার, দুই দেশের মধ্যে বিশ্বাস ও আস্থা কতটা রয়েছে। এই চুক্তির ফলে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং নিরাপত্তা-সংক্রান্ত সম্পর্ক আরও বলিষ্ঠ হবে বলেই মনে করা হচ্ছে।

এখানে বলে রাখা প্রয়োজন, এই চুক্তির বিরুদ্ধে খোদ জাপানের মধ্যেই রাজনৈতিক বাধার সম্মুখীন হতে হয় অ্যাবে প্রশাসনকে। বিশেষ করে, ২০১১ ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের পর।

আরও পড়ুন: 

জাপান পৌঁছলেন মোদী, পরমাণু চুক্তি স্বাক্ষরের আশা

আন্তর্জাতিক মহলের মতে, পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী দেশের নিরিখে বিশ্বের অন্যতম বৃহত্তম হল জাপান। তাই এই চুক্তির ফলে, ভারতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার সুবিধা হবে মার্কিন সংস্থার। কারণ, ওই সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া রয়েছে জাপানের।

জাপানের আগে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, ফ্রান্স, নামিবিয়া, আর্জেন্টিনা, কানাডা, কাজাখস্তান এবং অস্ট্রেলিয়ার সঙ্গেও অসামরিক পরমাণু চুক্তি রয়েছে ভারতের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget