এক্সপ্লোর

মলদ্বীপে স্পিকারদের সম্মেলনে কাশ্মীর-ইস্যু তুলল পাক, তীব্র আপত্তি ভারতের, দুপক্ষের উত্তপ্ত বাক্য-বিনিময়

মলদ্বীপের রাজধানী মালে শহরে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলির সংসদের স্পিকারদের সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

নয়াদিল্লি ও মালে: কাশ্মীর ইস্যু নিয়ে মলদ্বীপে উত্তপ্ত বাক্য বিনিময় ভারত ও পাকিস্তানের। মলদ্বীপের রাজধানী মালে শহরে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলির সংসদের স্পিকারদের সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে পাকিস্তানের দিক থেকে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গটি উত্থাপন করা হয়। বক্তব্য পেশ করতে গিয়ে কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করেন পাক প্রতিনিধি তথা পাক ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার। সঙ্গে সঙ্গে তীব্র আপত্তি জানায় ভারত।

পাক মন্তব্যের বিরুদ্ধে পাল্টা 'পয়েন্ট অফ অর্ডার' উত্থাপন করে ভারত। পাশাপাশি, পাক প্রতিনিধির তীব্র সমালোচনা করেন ভারতের প্রতিনিধি তথা রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ নারায়ণ সিংহ। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে এখানে মন্তব্য করার প্রবল বিরোধিতা করছি আমরা। একইসঙ্গে এই সম্মেলনের সূচির বাইরে কোনও ইস্যুকে তুলে এনে এই মঞ্চের রাজনীতিকরণের চেষ্টারও তীব্র আপত্তি জানাচ্ছি। ভারতীয় প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছিলেন লোকসভার স্পিকার ওম বিরলা। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র চাপানউতর শুরু হয়েছে। গতমাসেই জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ ২টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছে ভারত। এই মর্মে সংসদের উভয়কক্ষে পাস হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। মিলেছে রাষ্ট্রপতির সম্মতিও। পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করার চেষ্টা চালাচ্ছে। ভারত সাফ জানিয়ে দিয়েছে, কাশ্মীর হল ভারতের অভ্যন্তরীণ বিষয়। ফলত, এখানে পাকিস্তানের হস্তক্ষেপ করার কোনও এক্তিয়ার নেই। এই সত্যিটা ইসলামাবাদ যত দ্রুত বুঝবে তত মঙ্গল।

সেরা শিরোনাম

Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget