এক্সপ্লোর

ঢাকায় ভারতের দূতাবাসে হামলার সতর্কবার্তা গোয়েন্দাদের

নয়াদিল্লি ও ঢাকা:  গুলশনে অমানবিক নৃশংস হামলার পর ফের বাংলাদেশে আঘাত হানতে পারে জঙ্গিরা।  আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে ভারতীয় নাগরিক বা প্রতিষ্ঠানগুলি। ভারতীয় গোয়েন্দা সূত্রে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই খবরে নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। কারণ, গোয়েন্দা সূত্রে খবর অনুযায়ী, জঙ্গিরা এবার মূলত টার্গেট করতে পারে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে। সূত্রের খবর, হামলায় মাত্র একজন ভারতীয় মৃত্যুতে সন্তুষ্ট নয় জঙ্গিরা।তাদের মনে হয়েছে, এতে ভারতকে খুব একটা জোরাল ধাক্কা দেওয়া যায়নি। তাই ভারতীয় দূতাবাসকে টার্গেট করার ছক কষছে তারা। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে একেবারে অঙ্ক কষেই টার্গেট করা হতে পারে, যাতে ভবিষ্যতে ভারতীয়রা বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পায়। সেক্ষেত্রে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক যেমন ধাক্কা খাবে, তেমনই বাংলাদেশ আর্থিকভাবেও দুর্বল হয়ে পড়বে। তার জেরে উন্নয়ন থমকে গেলে, সেই কারণ দেখিয়ে হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করাও সহজ হবে। যা জঙ্গিগোষ্ঠীগুলির বরাবরের লক্ষ্য। এবার জঙ্গিরা ঢাকার যে গুলশন এলাকায় হামলা চালিয়েছে, সেখানে ৩৪টি দূতাবাস রয়েছে। জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে জাপান ও ইতালির বেশ কয়েকজন নাগরিকের। এবার ভারতীয় দূতাবাস বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার আশঙ্কাকে খাটো করে দেখছে না নয়াদিল্লি। নিরাপত্তার জন্য ভারত থেকে আলাদা করে কম্যান্ডো বাহিনী পাঠানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও বাংলাদেশ সরকারকে সাহায্যে তৈরি বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব জন কেরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ
Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget