এক্সপ্লোর

র‌্যানসমওয়্যার উৎস উত্তর কোরিয়ায়, দাবি গুগলের ভারতীয় বংশোদ্ভূত তথ্যপ্রযুক্তি গবেষকের

লন্ডন: র‌্যানসমওয়্যার তৈরি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা! দাবি ভারতীয় বংশোদ্ভুত তথ্যপ্রযুক্তি গবেষকের।

গুগলে কর্মরত ভারতীয় বংশোদ্ভুত তথ্যপ্রযুক্তিবিদ নীল মেটার দাবি, র‌্যানসমওয়্যার তৈরি ও হামলার নেপথ্যে রয়েছে উত্তর কোরিয়া। দাবির স্বপক্ষে কিছু প্রমাণও পেশ করেছেন তিনি।

সারা বিশ্বের তাবড় তাবড় সাইবার বিশেষজ্ঞরা যখন র‌্যানসমওয়্যারের উৎস ও মোকাবিলা খোঁজার চেষ্টায় ব্যস্ত, ঠিক সেই সময় নীলের এই দাবি তাৎপর্যপূর্ণ।

খবরে প্রকাশ, দাবির স্বপক্ষে একটি কোড (কম্পিউটার প্রোগ্রামিং) প্রকাশ করেছেন নীল, যাকে এখনও পর্যন্ত র‌্যানসমওয়্যার মোকাবিলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ক্লু’ বা সূত্র বলে উল্লেখ করেছে রুশ সাইবার নিরাপত্তা সংস্থা ক্যাসপারস্কি।

সাইবার বিশেষজ্ঞদের দাবি, মেটার দেওয়া কোডটি একমাত্র উত্তর কোরিয়ার হ্যাকাররাই ব্যবহার করে থাকে। তাঁরা জানান, উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকার-গোষ্ঠী ‘ল্যাজারাস’ যে কোড ব্যবহার করে থাকে, ঠিক একই ধরনের কোড র‌্যানসমওয়্যার বা ওয়ানাক্রাই সফটওয়্যারের মধ্যেও পাওয়া গিয়েছে।

যদিও, নীলের এই সূত্রের ওপর ভিত্তি করে এখনই উত্তর কোরিয়াকে কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ পশ্চিমি দেশগুলি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মতে, অন্য হ্যাকার গোষ্ঠী ইচ্ছাকৃতভাবেও ‘ল্যাজারাস’-কোড ব্যবহার করে থাকতে পারে, গোটা বিশ্বের নজর অন্যত্র ঘোরানোর জন্য।

তাদের আরও দাবি, র‌্যানসমওয়্যারের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে চিনের। আমেরিকার যুক্তি, উত্তর কোরিয়া জেনে বুঝে তাদের অন্যতম মিত্র-রাষ্ট্র চিনের এত বড় ক্ষতি করবে না।

সারা বিশ্ব এখন র‌্যানসমওয়্যার হানায় আক্রান্ত। ‘ওয়ানাক্রাই’-এর মোকাবিলা কী করে করা যায়, তাই নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। এখন নীলের দেওয়া সূত্র ধরে এই ম্যালওয়্যারের প্রতিষেধক কত দ্রুত বের করতে সক্ষম হন সাইবার-বিশেষজ্ঞরা, সেটাই দেখার।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget