এক্সপ্লোর

আমেরিকায় জাতিবিদ্বেষী হামলা, দুষ্কৃতীর গুলিতে মৃত্যু ভারতীয় ইঞ্জিনিয়ারের

ওয়াশিংটন: আমেরিকার কানসাসে এবার জাতিবিদ্বেষী হামলায় মৃত্যু হল এক ভারতীয় ইঞ্জিনিয়ারের। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। জানা গেছে, ‘আমাদের দেশ থেকে বেরোও’ বলে চিত্কার করতে করতে এক মার্কিন নাগরিক তাঁদের ওপর গুলি চালায়। পুলিশ এই ঘটনাকে ‘সম্ভাব্য জাতিবিদ্বেষী অপরাধ’ বলেই অভিহিত করেছে। বুধবার রাতে ওই গুলি চালানোর ঘটনায় নিহত ভারতীয় ৩২ বছরের শ্রীনিবাস কুঞ্চুভোল্টা ওলাঠে জার্মিন হেডকোয়ার্টারে কাজ করতেন। এই ঘটনায় দুই আহতের মধ্যে রয়েছেন এক ভারতীয়ও। তিনি শ্রীনিবাসের সহকর্মী অলোক মাদাসানি। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহত দ্বিতীয় ব্যক্তির নাম ইয়ান গ্রিলোট। ঘটনার পাঁচ ঘন্টা পর বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ৫১ বছরের অ্যাডাম পুরিনটনকে গ্রেফতার করা হয়েছে। ওলাঠে-র পুলিশ প্রধান স্টিভেন মেনকে ওই ঘটনাকে মর্মান্তিক ও মন্তব্য করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয়দের লক্ষ্য করে গুলি চালানোর আগে অভিযুক্তকে ‘আমাদের দেশ থেকে বেরোও’ বলে চিত্কার করতে শোনা গিয়েছে। অভিযুক্ত মার্কিন নৌবাহিনীর প্রাক্তন কর্মী। গুলি চালানোর পর সে মিসৌরির ক্নিন্টনে গা-ঢাকা দিয়েছিল। সেখানে পুরিনটন এক খাবারের দোকানের কর্মীকে বলে, সে দুজন মধ্য-প্রাচ্যের লোককে মেরেছে। ভারতীয়দের ওপর এই হামলার পরই তত্পর হয়ে ওঠে ভারতীয় দূতাবাস। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য হাউস্টন কনসুলেটের দুই আধিকারিককে কানসাসে পাঠানো হয়। জার্মিন জানিয়েছে, শ্রীনিবাস, অলোক সংস্থার অ্যাভিয়েশন সিস্টেমে কাজ করতেন। গত বুধবারের ঘটনায় সংস্থার পক্ষ থেকে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করা হয়েছে। এই বিদ্বেষমূলক হামলার ঘটনায় সারা আমেরিকাতেই ইন্দো-মার্কিন ও ভারতীয় সম্প্রদায়কে আতঙ্কিত করে তুলেছে।

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget